Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিকাশিনালা থেকে উদ্ধার মানবভ্রূণ! তীব্র চাঞ্চল্য বাঁকুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি : নিকাশি নালার মধ্যে মানবভ্রূণ।কীভাবে এল নিকাশি নালার মধ্যে তা নিয়ে হইচই তীব্র চাঞ্চল্য বাঁকুড়ায়।খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পরে পুলিশ এসে ওই ভ্রূণটি উদ্ধার করে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের।আশেপাশের সিসিটিভি ফুটেজও চেক করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে শহরের সতীঘাট এলাকার এক নিকাশি নালা থেকে পুলিশ ওই ভ্রূণটি উদ্ধার করে। শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত সতীঘাট।সেখানকারই একটি নালার মধ্যে স্থানীয় ব্যবসায়ীরা মানবভ্রূণটি কীভাবে এল তা খতিয়ে দেখছে তারা।স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।উদ্ধার হওয়া ভ্রুণটি ইতিমধ্যেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দেক কথায়, তাদের অনুমান এই ভ্রুণটি সরাসরি হয়ত এখানে কেউ ফেলে নি।অন্য কোথাও ফেলা হয়েছিল, পরে তা ভেসে এখানে এসে থাকতে পারে।অনেকেই মনে করছেন, হয়ত কন্যাসন্তান ভ্রূণ, কেউ কেউ আবার অবৈধ গর্ভপাতের কথা তুলেছেন। তবে যারাই এই কাজের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন তারা।

উল্লেখ্য, ক্রমাগত বাড়ছে ভ্রুণহত্যা। ঘুম উবেছে গোয়েন্দাদের। এসবের পেছনে কোন চক্র কাজ করছে তা জানার চেষ্টায় তদন্তকারীরা। এর আগে ২০২২ সালের ঘটনা সকলকে অবাক করে দিয়েছিল। যেখানে একসঙ্গে ১৭ টি ভ্রুণ উলুবেড়িয়ার ভাগাড় থেকে উদ্ধার হয়েছিল। পুরসভার সাফাইকর্মীরা জঞ্জাল ফেলা এবং পরিষ্কারের জন্য ওই ভাগাড়ে গিয়েছিলেন। তাঁরাই ওই ভ্রূণগুলি খুঁজে পান। জানা গিয়েছে, ১৭টি ভ্রূণের মধ্যে ১০টি মেয়ে, ছ’টি ছেলের। একটি ভ্রূণ শনাক্ত করা সম্ভব হয়নি।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি