L2 Empuraan নিয়ে অনুরাগী মহলে ক্ষমা চাইলেন মোহনলাল

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সুপারস্টার মোহনলাল অভিনীত L2 Empuraan ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই সিনেমায় ১৭টি দৃশ্য কাটা হবে বলে জানিয়েছে প্রোডাকশন টিম। সিনেমার নতুন সংস্করণ আগামী সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর মধ্যেই মোহনলাল ক্ষমা চেয়েছেন তাঁর ভক্তদের কাছে। বলেছেন অনুরাগীরা যদি কষ্ট পেয়ে থাকেন এই সিনেমার জন্য, তাহলে তিনি দুঃখিত। L2 Empuraan গুজরাট দাঙ্গার কিছু বিষয় থাকার কারণে বিতর্কের জন্ম হয়েছে। পরিচালক অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারান মোহনলালের ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন।

মোহনলাল লিখেছেন, “আমি শুনেছি যে ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশ ‘এমপুরান’ সিনেমায় উঠে আসা কিছু রাজনৈতিক-সামাজিক বিষয়বস্তু আমার অনেক অনুরাগীর কাছে অনেক হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার কোনও সিনেমা যাতে কোনও রাজনৈতিক আন্দোলন, ধারণা বা ধর্মের প্রতি ঘৃণা পোষণ না করে তা নিশ্চিত করা একজন শিল্পী হিসেবে আমার কর্তব্য। তাই আমি এবং এমপুরান টিম অনুরাগীদের মানসিক কষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই ছবির নেপথ্যে আমরা কাজ করছি, ফলে আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারি না। তাই সকলে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে এই অংশগুলি সিনেমা থেকে বাদ দেওয়া হবে।”

প্রযোজনা দল মারফত জানা গিয়েছে, নারীর বিরুদ্ধে সহিংসতা এবং দাঙ্গার কিছু দৃশ্য কাটা হবে, সিনেমার খল চরিত্র বাবা বজরঙ্গির নাম পরিবর্তন করা হবে এবং কিছু সংলাপে বিপ ব্যবহার করা হবে। প্রসঙ্গত, মোহনলাল অভিনীত এই সিনেমাটি লুসিফার ট্রিলজির দ্বিতীয় সিনেমা। মুক্তির দু’দিনের মধ্যেই ১০০ কোটির মাইলফলক অতিক্রম করে প্রথম মালায়ালাম সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল