সন্তান নেওয়ার ক্ষেত্রে মহিলাদের কী দেরি করা উচিত? কী বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক মহিলাই  বিয়ের পর সন্তান ধারণের ক্ষেত্রে গড়িমসি করেন। আর তার ফলেই পলিসিস্টিক ওভারি বা এন্ডোমেট্রিওসিসেরও আক্রান্ত হচ্ছেন বহু মহিলা। আগের থেকে বর্তমানে এই সমস্যা তরুণীদের মধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে।এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হলে সবচেয়ে বেশি ভয় বন্ধ্যাত্বের। স্ত্রীরোগ বিশেষজ্ঞ জয়তী মন্ডল জানিয়েছেন, কম বয়সে সন্তানের জন্ম দেওয়াই সমস্যার সমাধান।

তিনি বলেছেন, এন্ডোমেট্রিওসিস ডিম্বাণুর গুণগত মান নষ্ট করে দেয়। পাশাপাশি ফেলোপিয়ান টিউবটাও ফুলে যায়। ফলে জরায়ু থেকে ওভারি পর্যন্ত ডিম্বাণুগুলো পৌঁছতেই পারে না। স্বাভাবিকভাবেই গর্ভধারণে সমস্যা দেখা দেয়।

৩০ বছরের বেশি হয়ে গেলে বেশির ভাগ ক্ষেত্রে এই সমস্যা দেখতে পাওয়া যায়। মহিলাদের জরায়ুতে এন্ড্রোমেট্রিয়াল লাইন থাকে। এই লাইনের কোষ যখন জরায়ুর বাইরে থাকা ফেলোপিয়ান টিউব, ডিম্বাশয়ের সঙ্গে লেপ্টে যায়, এই পরিস্থিতিকে এন্ডোমেট্রিওসিস বলে। এন্ডোমেট্রিওসিস-র ফলে ঋতুচক্রের সময় তলপেটে অসহ্য যন্ত্রণা হয়। কখনও কখনও অস্বাভাবিক হারে রক্তপাত হয়। আবার অনেকের কোনও উপসর্গই থাকে না। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মহিলাই এন্ডোমেট্রিওসিসের উপসর্গগুলোকে এড়িয়ে যান। আর যখন রোগ ধরা পড়ে, তখন এই সমস্যাকে এড়ানোর উপায় থাকে না।

বিশ্বজুড়ে প্রায় ৬-১০ শতাংশ প্রজননে সক্ষম মহিলা এন্ডোমেট্রিওসিসে ভুগছে। ডাঃ জয়তী বলেন, বয়ঃসন্ধিকাল থেকেই যদি সতর্ক থাকা যায়, তবে এই রোগ ঠেকানো যায়। পিরিয়ডের সময় অসহ্য যন্ত্রণা মানেই স্বাভাবিক, তা ঠিক নয়। এন্ডোমেট্রিওসিসের জেরে ডিম্বাশয়ের উপর চকোলেট সিস্ট আরও ভয়ানক হতে পারে। সেই দিকে নজর দেওয়া উচিত প্রথম থেকেই।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়