লখনউকে ১৭১ রানে বেঁধে রাখলেন আর্শদীপ সিংহরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঘরের মাঠেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং অর্ডার। নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি ছাড়া আর কেউই বড় অঙ্কের রান পাননি। মঙ্গলবার রাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রান তুলল ঋষভ পন্থের দল। পঞ্জাবের হয়ে আর্শদীপ সিংহ ৪৩ রানে তিনটি উইকেট নিয়েছেন।

লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। আগের দুই ম্যাচে দলকে ভরসা জোগানো মিচেল মার্শ চতুর্থ বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন। আর্শদীপ সিংহের বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরান ও আইডেন মার্করাম সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান। কিন্তু চতুর্থ ওভারে ফের ধাক্কা খায় লখনউ। এবার মার্করামকে (২৮) সাজঘরের পথ ধরান লকি ফার্গুসন। চার নম্বরে নেমে ফের ব্যর্থ হন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ৫ বলে মাত্র ২ রান করে ফিরে যান চলতি আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার।

দুই ওভারে দুই উইকেট খুঁইয়ে চাপে পড়ে যাওয়া লখণউকে টেনে তোলার চেষ্টা চালান নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনি। যেভাবে ব্যাট করছিলেন পুরান, তাতে মনে হচ্ছিল, টানা তৃতীয় ম্যাচে অর্ধশতরানের নজির গড়বেন তিনি। যদিও তা হয়নি। ১২তম ওভারে বল করতে এসে লখনউয়ের বিধ্বংসী ব্যাটারকে থামান যুজবেন্দ্র চহাল। ৩০ বলে ৪৪ করেন পুরান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন আয়ুষ বাদোনি ও ডেভিড মিলার। যদিও এদিন ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে পারেননি মিলারও। ১৮ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাত নম্বরে নামা আবদুল সামাদ শুরু থেকেই তাণ্ডব শুরু করেন। পাল্টা আক্রমণের পথে হেঁটে পঞ্জাবের বোলারদের দমানোর চেষ্টা চালান। দুজনে ২১ বলে ৪৭ রান যোগ করেন। শেষ ওভারে বল করতে এসে বাদোনিকে (৪১) সাজঘরে ফেরান আর্শদীপ। এক বল বাদে ফিরিয়ে দেন বিধ্বংসী সামাদকেও (১২ বলে ২৭)। শেষ পর্যন্ত ১৭১ রানেই থেমে যায় লখনউয়ের ইনিংস।   

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো