এবার এসি বাসে চেপে স্কুলে যাবে পড়ুয়ারা, বিশেষ উদ্যোগ কৃষ্ণনগর পুরসভার

সাধারণ পরিবারের পড়ুয়াদের এসি গাড়িতে চড়ার সামর্থ্য নেই। তাই এবার তাঁদের কথাই চিন্তা করে বিনা ভাড়ায় এসি বাস পরিষেবা চালু করল নদিয়ার কৃষ্ণনগর পুরসভা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এপ্রিল পড়তে না পড়তেই গরমের হাঁসফাঁসানি। চাঁদিফাটা রোদে রীতিমতো নাভিশ্বাস উঠেছে রাজ্য বাসীর। বাইরে বেরোলেই সূর্যি মামা এক্কেবারে মাথার উপর। ব্যাপক তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত বাচ্চা থেকে বুড়ো সকলেরই। এমতাবস্থায় দোকানে দোকানে ঠান্ডা হাওয়া বেরোনোর মেশিন কেনার ভিড়। এসি-ই যেন দিতে শান্তির খোঁজ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কলকাতার তুলনায় জেলায় বইছে বেশি তাপপ্রবাহ। নদিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আর এমন দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ, পড়ুয়ারাও। সকালবেলা উঠেই রোদের মধ্যেই স্কুল পাঠাতে হবে সন্তানদের, তাতেই চিন্তায় পড়েছেন বাবা-মায়েরা। যাঁরা এসি স্কুল বাসে করে স্কুলে যায়, তাঁদের কথা আলাদা। কিন্তু সাধারণ পরিবারের পড়ুয়াদের এসি গাড়িতে চড়ার সামর্থ্য নেই। তাই এবার তাঁদের কথাই চিন্তা করে বিনা ভাড়ায় এসি বাস পরিষেবা চালু করল নদিয়ার কৃষ্ণনগর পুরসভা।

পুরসভা জানিয়েছে, দু’টি এসি স্কুল বাস চালু করা হবে। একটি পুরসভা এলাকার পণ্ডব মোড় থেকে সকাল ৯.১৫-এ ছেড়ে শক্তিনগর গার্লস, শক্তিনগর এইচএস স্কুল, কৃষ্ণনগর অ্যাকাডেমি, হোলি ফ্যামিলি গার্লস, কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুল, লেডি কারমাইকেল গার্লস স্কুল পর্যন্ত যাবে। অন্য বাসটি ঘূর্ণি হালদার পাড়া মোড় থেকে সকাল ৯.১৫–য় ছাড়বে। এরপর ঘূর্ণি পুতুলপট্টি মোড়, রাধানগর কারবালা মাঠ, কালীনগর তেঁতুলতলা, তাঁতি পাড়া, রাজবাড়ি মোড়, এভি স্কুল মোড় হয়ে হোলি ফ্যামিলি গার্লস ও গভর্নমেন্ট গার্লস স্কুল পৌঁছবে। দু’টি বাসই ফেরার সময়েও একই রুট দিয়ে ফিরবে। সরকারের এই অভিনব উদ্যোগে প্রশান্তি পাবে স্কুল ছাত্রছাত্রীরা।

এই প্রসঙ্গে কৃষ্ণনগরের পুরপ্রধান জানিয়েছেন, পুরসভার দেওয়ার এসি বাস সার্ভিসের খ্যাতি রয়েছে। তাই এবারও তার ব্যতিক্রম হল না। শহরের সব গার্লস স্কুল এবং কো-এড স্কুলের ছাত্রীরা বিনা ভাড়ায় এই স্কুল বাসে যাতায়াত করতে পারবে। অন্যদিকে একজনশিক্ষিকা বলেছেন, সরকারের এই উদ্যোগে মেয়েদের খুশি করেছে। তাঁর মেয়েও এই স্কুল বাসে যাতায়াত করে। দিনের শুরুতে মেয়েকে স্কুলে পৌঁছে নিজের স্কুলে যেতে অসুবিধা হত। কারণ বাসের জন্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হত। এবার এই অসুবিধাটা আর হবেনা। প্রসঙ্গত, ২০২৪-র অক্টোবরে কৃষ্ণনগর শহরের সমস্ত সরকারি-বেসরকারি স্কুলের ছাত্রীদের জন্য বিনা ভাড়ায় বাস পরিষেবা চালু করেছিল। এ বার তাদের জন্যেই এসি বাস পরিষেবা চালু করল কৃষ্ণনগর পুরসভা কর্তৃপক্ষ।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের