অফিসের ডেস্কে এগুলি রাখবেন না, বাধা পাবে কেরিয়ারের অগ্রগতি

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসের টেবিলে কখনই অ্যালোভেরা, তুলসী, বাঁশ গাছ রাখা উচিত নয়। তুলসী একটি পবিত্র উদ্ভিদ, তাই নোংরা হাতে তুলসী স্পর্শ করা পাপ। অন্যান্য গাছপালা
যেমন ক্রিসমাস ট্রি বা ক্যাকটাসও অফিসের ডেস্কে রাখা উচিত নয়। এগুলি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে। লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে।
অফিসের টেবিলে কখনওই অপ্রয়োজনীয় কাগজপত্র, পুরনো ফাইল বা পুরনো দলিল দস্তাবেজ রাখা উচিত নয়। এতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
ভুল করেও অফিসের টেবিলে ভাঙা জিনিসপত্র রাখবেন না, এতে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে।
অফিসের টেবিলে কৃত্রিম ফুল রাখাও কেরিয়ারের পথে বাধা হয়ে দাঁড়ায়। বরং প্রতিদিন তাজা ফুল রাখুন, এতে পরিবেশ পরিষ্কার থাকার সঙ্গে সঙ্গে মনও শান্ত থাকে। কাজে উৎসাহ আসে।
বাস্তুশাস্ত্র অনুসারে, কিছু নির্দিষ্ট রঙের জিনিস, যেমন – কালো বা গাঢ় রঙের জিনিস অফিসের ডেস্কে রাখা উচিত নয়।
ডেস্কে অতিরিক্ত আলো বা খুব কম আলো, কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।
অগোছালো ডেস্ক কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে, তাই ডেস্ক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।
অফিসের ডেস্কে বসে কখনওই খাওয়া দাওয়া বা মদ্যপান করা উচিত নয়। এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সম্পদ সমৃদ্ধি বাধাগ্রস্ত হতে শুরু করে বলে বিশ্বাস করা হয়।
বাস্তু অনুসারে, অফিসের টেবিলে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখা শুভ। এই মূর্তি সমৃদ্ধি বৃদ্ধি করে। পাশাপাশি বৌদ্ধিক ক্ষমতা বিকাশে সহায়তা করে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল