বাংলাদেশে পালাবদলের পর প্রথমবার বৈঠকে মোদি-ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি : হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তাল থেকেছে বাংলাদেশের জাতীয় রাজনীতি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বার বার ভারতকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হলেও, ভারত সঠিকভাবেই তাঁর জবাব দিয়েছে। হাসিনা সরকারের পতন এবং দেশের অস্থির পরিস্থিতির মধ্যে এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার জন্য ব্যাঙ্ককে হাজির রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে দুজন একসঙ্গে নৈশভোজ সেরেছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে বৈঠক করতে দেখা গিয়েছে ২ রাষ্ট্রনেতাকে।

জানা গিয়েছে, বৈঠকে মোদির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলেছেন অধ্যাপক ইউনূস। সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার জল চুক্তি, তিস্তা চুক্তির প্রসঙ্গও এসেছে।

হ্যান্ডশেক করে হাসিমুখে একে অপরকে অভিবাদন জানিয়েছেন। সম্প্রতি, একাধিক বিষয় নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কখনও সংখ্যালঘু ইস্যু, কখনও সেভেন সিস্টার, কখনও হাসিনাকে প্রত্যাপন। হাসিনা সরকারের পতনের পর থেকে সম্পর্ক স্বাভাবিক থাকেনি। শুক্রের বৈঠক তাই অনেক বেশি তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিন কয়েক আগেই উত্তরপূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর সঠিক জবাবও দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউনূসের বাংলাদেশই এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক এই মন্তব্যের উপযুক্ত জবাব দিতে গিয়ে বঙ্গোপসাগরের ভূগোলটা ভালো করে বুঝিয়েছেন তিনি।

মোদি-ইউনূসের বৈঠকে ভারতের তরফ থেকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। এদিকে বাংলাদেশের তরফ থেকে হাজির ছিলেন সেই দেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আরও অনেকে।

সম্পর্ক তলানিতে ঠেকেছে। কখনও সংখ্যালঘু ইস্যু, কখনও সেভেন সিস্টার, কখনও হাসিনাকে প্রত্যাপন। হাসিনা সরকারের পতনের পর থেকে সম্পর্ক স্বাভাবিক থাকেনি। শুক্রের বৈঠক তাই অনেক বেশি তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন