মোদির সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, দাবি ইউনূসের প্রেসসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যাঙ্কক: বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের আট মাসের মাথায় ঢাকার অনুরোধে সাড়া দিয়ে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য মোদির কাছে অনুরোধ জানিয়েছেন ইউনূস। শুক্রবার বৈঠক শেষে এমনই দাবি করেছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব তথা হিযবুত তাহরীর শীর্ষ নেতা শফিকুল আলম। যদিও ওই দাবির সত্যতা যাচাই করতে পারেনি ‘এই মুহুর্তে’ অনলাইন। কেননা, মোদি-ইউনূস বৈঠক নিয়ে দিল্লির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে থাইল্যান্ডের রাজদানী ব্যাঙ্ককে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ঢাকার সঙ্গে নয়াদিল্লির ব্যাপক দুরত্ব তৈরি হয়েছে। ভারত বিদ্বেষ ছড়ানোর কাজে ইন্ধন জুগিয়ে চলছে ইউনূস সহ তার স্যাঙাতরা। হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ জুড়ে চলা হিন্দুদের উপরে বেলাগাম নির্যাতন নিয়ে ক্ষীণ স্বরে প্রতিবাদও জানিয়েছে দিল্লি। কিন্তু সেই প্রতিবাদকে ধর্তব্যের মধ্যে আনেনি জঙ্গিবাদের কট্টর সমর্থক ইউনূস সরকার। যদিও গত আট মাসে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার জন্য একাধিকবার সময় চেয়েছিলেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা।

এতদিন তাতে সাড়া না দিলেও সম্প্রতি ইউনূস চিন সফরে যাওয়ার পরেই টনক নড়ে দিল্লির। খানিকটা ভয় পেয়েই তড়িঘড়ি ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে রাজি হন মোদি। সেই মতো আজ শুক্রবার ব্যাঙ্ককে দুই নেতার মধ্যে আধ ঘন্টার মতো দ্বিপাক্ষিক বৈঠক হয়। ওই বৈঠকে দুই নেতার মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানতে যথেষ্ট ও‍ৎস্যুক ছিল রাজনৈতিক মহল। বৈঠকের পরে ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক ফলপ্রসূ হয়েছে। দিল্লিতে বসে শেক হাসিনা যেভাবে উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশে অশান্তিতে ইন্ধন জুগিয়ে চলেছেন তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ইউনূস। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুন-গুম সহ একাধিক মামলা চলছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে জানিয়ে বিচারের জন্য শেক হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত হত্যা-তিস্তা চুক্তি সহ দুই দেশের মধ্যে যে যে বিষয়ে সমস্যা রয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি