অতর্কিতে রুশ হামলায় দিশেহারা ইউক্রেন, মৃত ৯ শিশু সহ ১৮

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের ওপরে ফের অতর্কিতে হামলা চালাল রুশ বাহিনী। ইউক্রেনের ক্রিভি শহরের ওপরে আচমকা এই হামলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। মৃতদের মধ্যে ৯ জনই শিশু। জখম হয়েছেন বেশ কয়েকজন।

আমেরিকা যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করতে তৎপর, ঠিক সেই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্টা ভলোদিমির জেলেনস্কির নিজের শহরেই হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেন সূত্রে খবর, এটি চলতি বছরে মস্কোর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

ইউক্রেনের স্থানীয় সূত্রে খবর, ব্যালিস্টিক মিসাইল মারফত এই হামলা চালানো হয়েছে। এই মিসাইল হানার ফলে ইউক্রেনের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার  বিভিন্ন ছবি-ভিডিও সামনে এসেছে। যা দেখে চোখে জল আসবেই। সেই ভিডিওর একটিতে দেখা গিয়েছে, একটি শিশু মৃত অবস্থায় খেলার মাঠেই পড়ে রয়েছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে একটি ১০ তলা ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে হতাহতরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণক সূত্রে খবর, উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে সক্ষম, এমন একটি মিসাইল দিয়ে রাশিয়া ইউক্রেনের একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। ওই রেস্তোরাঁতেই একসঙ্গে ৮৫ জনের মৃত্যু হয়েছে। ওই রেস্তোরাঁতেই ইউক্রেনে ইউনিট কমান্ডারদের সঙ্গে ও পশ্চিমদেশের একটি বৈঠক চলছিল। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে নিষ্ঠুর অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ বলে অভিহীত করেছেন। তারা বলছে, রাশিয়া একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি বিস্তৃত এলাকা জুড়ে আঘাত করতে পারে।

জেলেনস্কি জানিয়েছেন, উদ্ধারের কাজ চলছে। মস্কোর উপর আরও বেশি চাপ দেওয়ার জন্য আমেরিকা সহ পশ্চিমের দেশগুলোকে আহ্বান জানিয়েছে।

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র