প্রতারণার অভিযোগে মায়াপুরে দুই কৃষ্ণ ভক্ত বাবা ও ছেলে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,মায়াপুর: ফ্ল্যাট বাড়ি কেনার নামে দেড় কোটি টাকার প্রতারণা।মায়াপুর থেকে দুই কৃষ্ণ ভক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুই জনের নাম অরবিন্দ ধর ও তার ছেলের প্রান্ত ধর। দুই অভিযুক্তকে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের(Nabwadip Court) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে নবদ্বীপ থানার(Nabwadip P.S.) পুলিশ। পাশাপাশি তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে খবর,নবদ্বীপ থানার মায়াপুর গৌরনগর কালভার্ট এলাকার বাসিন্দা কৃষ্ণ ভক্ত মানিক মন্ডলের একটি ছ ‘তলার ফ্ল্যাট বাড়ি সামান্য কিছু টাকা দিয়ে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ধৃত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ওই ফ্লাট বাড়িটি হাতিয়ে নিয়ে আসল মালিক মানিক মন্ডল ও তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেন ধৃতরা। পরবর্তীকালে বহুবার পাওনা টাকা চাইতে গিয়ে অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের কাছে চরম হেনস্থা হতে হয় ফ্ল্যাটের মূল মালিক মানিক মন্ডলকে। এরপর থেকে মানিক মন্ডল ও তার শিশু সন্তান নিয়ে মায়াপুরের(Mayapyr) রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে।

অবশেষে সুবিচার পেতে গত ২৯ মার্চ নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার দুই অভিযুক্তকে গ্রেফতার করে নবদ্বীপ থানার অন্তর্গত মায়াপুর ফাঁড়ির পুলিশ। শনিবার তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। অন্যদিকে, সৎ মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত বাবা,।সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠালো পুলিশ।শান্তিপুর থানা এলাকার সপ্তম শ্রেণীর ১৩ বছরের নাবালিকা ছাত্রীকে তার সৎ বাবা মাঝেমধ্যেই যৌন নিগ্রহ করতো বলে অভিযোগ।

জানা যায়, দু’বছর আগেও এ ধরনের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার ওই নাবালিকা ছাত্রীর কথায় কান দেয়নি। তবে সম্প্রতি মাসখানেক আগে একবার এবং সর্বশেষ গত দুদিন আগে একই সাথে নাবালিকা কন্যার মা এবং তার সৎবাবা ঘুমিয়ে ছিল একই ঘরে। ভোরের দিকে ওই নাবালিকা মেয়েকে শারীরিকভাবে যৌন নির্যাতন চালানোর কথা মাকে সকালে জানায় মেয়ে। কিন্তু বিষয়টি গোপন রাখতে বলে মেয়েকে কারণ হিসেবে বলে ঘুমের ঘোরে অচেতন ভাবে হয়তো ভুল করে ফেলেছে। কিন্তু নাবালিকা কন্যা তার দিদিমা অর্থাৎ মায়ের মাকে জানায়। নাবালিকা নাতনিকে দিনের পর দিন এ ধরনের যৌন লাঞ্ছনার থেকে মুক্ত করতে ওই নাবালিকাকে নিয়ে দিদিমা শান্তিপুর থানার(Shantipur P.S.) দারস্থ হন।

আর এই খবর জানতে পেরেই নাবালিকার মা শান্তিপুর থানায় জমা দেওয়ার উদ্দেশ্যে তাদের লেখা অভিযোগপত্র ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের সামনেই চিৎকার চেঁচামেচি এবং মেয়ে এবং মাকে হুঁশিয়ারি দিতে থাকে ওই গৃহবধূ। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নাবালিকার মা এবং সৎ বাবা দুজনকেই আটক করে শান্তিপুর থানার পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পরে মাকে ছেড়ে দেওয়া হলেও বাবাকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে(Ranaghat Court) পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের