রবিবার ঘরে বসে না থেকে রামনবমীতে রাস্তায় নেমে শক্তি দেখান: শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: “স্বরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছো কাল শক্তি দেখান।” রানাঘাটে রাম নবমীর উদ্বোধনে এসে হুঙ্কার শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari)। তার স্পষ্ট দাবি, ঘরে বসে থাকবেন না রবিবার। যেখানেই রামনবমীর মিছিল সংঘটিত হবে সেখানে মহিলারা শঙ্খ নিয়ে উপস্থিত থাকুন। ছেলেরা ধ্বজা নিয়ে মিছিলে অংশগ্রহণ করুন। মোটরসাইকেলে ধ্বজা বাধার নির্দেশ শুভেন্দুর। কপালে তিলক মুখে রামের ধ্বনি নিয়ে রামনবমীতে(Ramnavami) হিন্দুদের রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার।শনিবার নদিয়া জেলার রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দানে রামনবমী সূচনা অনুষ্ঠানে এসে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি থেকে বঞ্চিত হওয়া ২৬০০০ শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন , সংখ্যাটা ছাব্বিশ হাজার নয় ওই সালে যে ২৩ লক্ষ চাকুরী প্রার্থী পরীক্ষায় বসে ছিলেন সকলেই বঞ্চিত হয়েছেন।পার্থ চট্টোপাধ্যায় একটা আজব প্রাণী বলেও এদিন এসএসসির ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান বিজেপি ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে আদালতের কাছে গিয়ে জমা দিয়ে প্রমাণ করে দেবেন যে তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাজে ব্যর্থ। অপরদিকে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযান হলে সেখানেও সমস্ত মানুষ জনকে সমর্থন জানিয়ে সেই অভিযানে সামিল হওয়ারও বার্তা দিয়েছেন শুভেন্দু। ২০১৬ পরীক্ষায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্নচুরমার হয়ে গেছে তাদের পাশে থেকে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি এদিন সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে জানান শুভেন্দু।

রবিবার রামনবমী উপলক্ষে শনিবার শুভেন্দু জানান, দিকে দিকে হিন্দু ঐক্যমঞ্চ ও অন্যান্য সনাতনী সংগঠনের সদস্যদের নোটিশ পাঠানো হচ্ছে এবং কোন কোন জায়গাতে তাদেরকে রাম নবমীর দিন সকাল থেকে থানায় মোবাইল ফোন জমা দিয়ে বসে থাকার কথা বলা হচ্ছে। সুতরাং আগামীকাল রাজ্যের সমস্ত মানুষ রাস্তায় নামুন ,শক্তি দেখান। সনাতনীদের জেগে ওঠার বার্তা দিয়ে জাগো হিন্দু জাগো স্লোগান আবারও শোনা গেল শুভেন্দুর গলায়। তৃণমূলের জেহাদী এবং রাজ্যের পুলিশ যদি রবিবার বাড়িতে থাকে তাহলে রামনবমী সুন্দরভাবে পালন হবে রাজ্যজুড়ে, মন্তব্য বিরোধী দলনেতার। নদিয়ার রানাঘাটে(Ranaghat) ১১২ ফুটের দুর্গা পুজো বন্ধ করেছিল এই সরকার অপরদিকে ঈদের সময় হিন্দু ধর্মকে গঙ্গাধর্ম বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার মন্তব্য,এক্ষেত্রে আর বলার অপেক্ষা রাখে না এই তৃণমূলের সরকার হিন্দু বিরোধী সরকার। তাই রবিবার ঘরে না বসে থেকে রামনবমী পালন করতে সকলকে রাস্তায় নামার ডাক দেন বিরোধী দলনেতা।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের