ধ্যানমগ্ন অবস্থায় সন্ন্যাসীর কঙ্কাল উদ্ধার, ডিএনএ পরীক্ষার মাধ্যমে রহস্যের উন্মোচন

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের (Gujrat) মেহসানা (Mehsana) জেলার ভাদনগরে উদ্ধার হল ধ্যানমগ্ন সন্ন্যাসীর কঙ্কাল। জমি খননের সময় কঙ্কালটি পাওয়া গিয়েছিল। এই বিষয়টি বিশেষজ্ঞদেরও অবাক করেছে। জানা গিয়েছে, কঙ্কালটি প্রায় ১০০০ বছরের পুরনো। ধ্যানমগ্ন থাকা অবস্থায় কঙ্কালটি পাওয়ার পর ডিএনএ পরীক্ষা হয়। তার থেকে জানা যায় এই কঙ্কালটি সম্ভবত কোনও সন্ন্যাসীর। তিনি সম্ভবত জীবন্ত সমাধি নিয়েছিলেন।

ভারতে এই প্রথম কোনও সন্ন্যাসীর কঙ্কাল এমন ধ্যানরত ভঙ্গিতে পাওয়া গেল। বলা বাহুল্য, এ ঘটনা ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলবে।  বর্তমানে কঙ্কালটি ভাদনগরের একটি সাধারণ তাঁবুতে রাখা আছে।

সম্প্রতি, ভাদনগরে কোটি কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক জাদুঘর তৈরি করা হয়েছে, কিন্তু এই ঐতিহাসিক কঙ্কালটি সেখানে স্থান পায়নি। গুজরাট প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগের নিয়ন্ত্রক ডঃ পঙ্কজ শর্মা এই সমগ্র বিষয়ে তথ্য প্রদান করেছেন। তিনি বলেন, এই কঙ্কালটি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং এটিকে তাৎক্ষণিকভাবে জাদুঘরে রাখা টেকনিক্যালি সম্ভব নয়।

পঙ্কজ শর্মা বলেন, হাজার হাজার বছর ধরে মাটিতে নিরাপদে থাকা কঙ্কালটিকে এখন খোলা পরিবেশে রাখার জন্য বিশেষ প্রযুক্তির প্রয়োজন। যদি এটি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে না রাখা হয়, তাহলে এটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন যে এই কঙ্কালের মাটিও সরানো হয়নি যাতে এর কাঠামো ক্ষতিগ্রস্ত না হয়।  ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archiological Survry Of India) এর সঙ্গে আলোচনা করা হচ্ছে পরবর্তী প্রক্রিয়ার জন্য।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি