মায়ের বকুনিতে অভিমানে ওয়াশিং মেশিনে ঢুকে বসল একরত্তি, তারপর ভয়ঙ্কর কাণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ছোটবেলায় দুষ্টুমি করে মায়ের কাছে বকা খায়নি এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে সম্প্রতি চিনের এক বাসিন্দার সঙ্গে ঘটে যায় এক অন্যরকম ঘটনা। ১২ বছর বয়সী একটি মেয়ে হোমওয়ার্ক শেষ করেনি বলে তাঁর মায়ের কাছে বকা শোনে। এই বিষয়টি নিয়ে বিস্তর কথা কাটাকাটি হয়ে। ইতিমধ্যেই বাচ্চা মেয়েটি রাগ কমাতে ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে।

চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, জিয়াংসু প্রদেশের কুনশানের ১২ বছর বয়সী এই মেয়েটি তাঁর মায়ের তিরস্কারের হাত থেকে বাঁচতে ও রাগের বশে পরিবারের সদস্যদের চোখ থেকে নিজেকে আড়াল করতে ওয়াশিং মেশিনের ভেতরে বসেছিল।

ওয়াশিং মেশিনে ঢোকার পরেই নিজের ভুল বুঝতে পারে সে। বুঝতে পারে যে, সে  আটকে পড়েছে। কোনওভাবেই নড়াচড়া করতে পারছে না। বারবার বেরিয়ে আসার চেষ্টা করেও  ব্যর্থ হয়েছিল। তারপর সে বাধ্য হয়ে মাকে ডাকে। তার ডাক শুনে মা এসে ওয়াশিং মেশিন থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়। বাধ্য হয়ে খবর যায় দমকলবাহিনীর কাছে ।

ফায়ার ব্রিগেড এসে যখন পৌঁছায়, তখন মেয়েটি প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল। যন্ত্রণায় চিৎকার করছিল সে।  বার বার সে বলছে ওই ছোটো  জায়গায় ব্যথা পাচ্ছে সে। ওই ছোটো জায়গা থেকে তাকে টেনে বের করার আঘাত লাগার সম্ভাবনা ছিল। তাই উদ্ধারকারী দল মেশিনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপরেই মেয়েটিকে ওয়াশিং মেশিন থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, দমকলকর্মীরা মেয়েটিকে কম্বল দিয়ে ঢেকে দেয়। তারপর  স্ক্রু  ড্রাইভার ব্যবহার করে মেশিনের বাইরের আবরণটি খুলে ফেলল। এরপর, হাইড্রোলিক কাটার ব্যবহার করে ওয়াশিং মেশিনটিকে ভেঙে ফেলা হয়।

মেয়েটিকে উদ্ধার করতে সময় লেগে ছিল মোট ১৬ মিনিট। এই সম্পূর্ণ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’।

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩