নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমানবন্দরের চকচকে লাউঞ্জে হঠাৎই এক অপ্রত্যাশিত অতিথি। ব্যস্ত যাত্রীদের আনাগোনার মাঝেই টেবিলের উপর নিশ্চিন্তে বসে ফেলে দেওয়া খাবারের টুকরো খাচ্ছে একটি পথকুকুর। আধুনিক নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপে মোড়া আন্তর্জাতিক বিমানবন্দরের এমন দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে উঠেছে একগুচ্ছ প্রশ্ন।

সম্প্রতি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর যাত্রী লাউঞ্জে একটি পথকুকুরের ঘোরাফেরার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কুকুরটি একটি টেবিলের উপর উঠে পড়ে থাকা খাবার খাচ্ছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট হওয়ার পর তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ভিডিও প্রকাশ্যে আসতেই বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, বন্যপ্রাণী ও পথকুকুর নিয়ন্ত্রণে তারা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে তারা গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (GHMC)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বিমানবন্দর চত্বরে ২১টি পথকুকুরকে সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানবন্দরের সব পরিষেবা প্রদানকারী সংস্থাকে আবর্জনা ঢাকনাযুক্ত পাত্রে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদেরও বিশেষভাবে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

আরও পড়ুনঃ বাবার স্মৃতিতে ‘নগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

এই ঘটনা সামনে এসেছে এমন এক সময়ে, যখন সুপ্রিম কোর্ট সম্প্রতি স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জনপরিসর থেকে পথকুকুর সরানোর নির্দেশ বহাল রেখেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, টিকাকরণ বা নির্বীজনের পরও তাদের পুনরায় ওইসব এলাকায় ছেড়ে দেওয়া যাবে না। শীর্ষ আদালত পর্যবেক্ষণে বলেছে, পথকুকুরের উপদ্রব এখন বিমানবন্দর ও আবাসিক এলাকা-সহ গুরুত্বপূর্ণ জনপরিসরেও ছড়িয়ে পড়েছে। ফলে হায়দরাবাদের এই ভাইরাল ভিডিও শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নগর নিরাপত্তা ও জনপরিসরের ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু