দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিস্তা প্রকল্পকে ঘিরে বাংলাদেশ-চিন সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। আর এই প্রকল্পকে সামনে রেখে চিন সফরের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই দাবি আন্তর্জাতিক মহলের। এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, তিস্তা নদীর তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প চূড়ান্ত করতেই চিন সফরের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত ও ভুটানের তরফে আনুষ্ঠানিক আমন্ত্রন থাকা সত্ত্বেও তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে বেজিংকেই বেছে নেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকার নতুন সরকার জলের ব্যবস্থাপনাকে বিশেষ গুরত্ব দিচ্ছে। আর সেই কারণেই বহুদিন ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনাকে দ্রুত বাস্তবায়নের পথে এগোতে চাইছে তারা। এই প্রকল্পে অর্থায়নের জন্য চিনের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের আলোচনা ইতিমধ্যেই অনেকটাই অগ্রসর হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ঠিক সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান চিন সফরে যাবেন। যদিও সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে, ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে চিনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কূটনৈতিক মহলের মতে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের এই কৌশলগত অবস্থান বদল আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। কারণ, তিস্তা প্রকল্পের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ভারতের ‘চিকেনস নেক’ করিডোরের কাছাকাছি হওয়ায় চিনের সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই দিল্লির উদ্বেগ রয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের আগে ভারতও এই প্রকল্পে অর্থায়নের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। তবে বর্তমান সরকার সেই প্রস্তাব নিয়ে কতটা এগোবে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে গত দেড় দশক ধরে তিস্তার জল বণ্টন চুক্তি অমীমাংসিত অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জেরেই এই চুক্তি দীর্ঘদিন আটকে ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার, ভারত ও চিনের কৌশলগত প্রতিযোগিতার মাঝে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ সরকার কীভাবে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখে।

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?