দেখা নেই অঙ্কের স্যারের, দুঃখে মানে না ‘রোহন’-এর শিশুমন

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্লাসে আসছেন না অঙ্কের শিক্ষক। তাই মন ভালো নেই কেশিয়াড়ির সুন্দরাড় হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রোহন রানার। মনখারাপের প্রভাব পড়েছে তার জীবনযাত্রায়। অঙ্কের মাস্টারমশাই ক্লাসে না আসায় সে এতটাই দুঃখ পেয়েছে, খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির লোক বলে বুঝিয়েও তাকে স্বাভাবিক করতে পারেনি।

প্রতিদিন নিয়ম করে সে স্কুলে গেলেও অঙ্কের মাস্টার মশাই সুতপ মান্নাকে দেখতে পাচ্ছে না। তাই বেঞ্চে একাই বসে রয়েছে সে। রোহনের মা সুলতা রানা একজন অঙ্গনওয়াড়ি কর্মী। চাষের কাজ করে বাবা দয়ারাম রানা। বাড়ির লোক জানিয়েছেন, রোহনকে বোঝানোর চেষ্টাও বিফলে গিয়েছে। কিছুতেই স্যারের না আসা মেনে নিতে পারছে না সপ্তম শ্রেণীর ওই ছাত্র।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির  কলমের আঁচড়ে চাকরি গিয়েছে কেশিয়াড়ির সুন্দরাড় হাই স্কুলের অঙ্কের শিক্ষক সুতপ মান্নার। চাকরি যাওয়ার পর দিন থেকে স্কুলে আসেননি সুতপবাবু। শুধু রোহনই নয়, একই অবস্থা স্কুলের অনেক ছাত্রেরই। তাদেরও পড়ায় মন বসাতে পারছেন না অন্য শিক্ষকরা। জানা গিয়েছে, ছাত্রছাত্রীদের নিয়ে ব্যস্ত থাকতেন সুতপ মান্না। পড়ুয়াদের সঙ্গে সহজে মিশে যেতে পারতেন। প্রায় সাড়ে সাতশো ছাত্রছাত্রী রয়েছে স্কুলে। বর্তমানে মোট ১৯ জন শিক্ষক–শিক্ষিকার মধ্য এখন মাত্র ১৫ জন রয়েছেন।

রোহনের মা জানিয়েছে, ছেলে অঙ্কে কিছু বুঝতে না পারলেই চলে যেত অঙ্কের শিক্ষকের কাছে। স্যারও নিজের মতো করে বুঝিয়ে দিতেন। পড়ুয়াদের মধ্যে আলাদা জায়গাই তৈরি হয়েছিল। তাই সুপ্রিম নির্দেশ হলেও মানে না শিশু মন। নেতাজি ইন্ডোর থেকে শিক্ষকদের স্কুলে যেতে বলেছেন। এই খবরও জেনেছে রোহন। তারপর থেকেই আশায় রয়েছে সে। স্যার আসবেন। আবার আগের মত বই, খাতা নিয়ে চলবে অঙ্ক বোঝানোর পালা। আশায় দিন গুনছে ছোট্টো রোহন।

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত