চাকরি হারাদের নিয়ে রাজনীতি করবেন না, শিক্ষিকার কাতর আর্জি বিজেপি নেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার সিউড়ির বড় বাগান মোড়ে এসএসসি’ র চাকরি হারাদের জন্য প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি ধ্রুব সাহা সহ গেরুয়া শিবিরের অনেক নেতারা। মিছিল শেষে তারা ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান। বিজেপির এই বিক্ষোভের কথা জানতে পেরে সেখানে ছুটে আসেন এক চাকরি হারা শিক্ষিকা অর্পিতা ঘোষ(Arpita Ghosh)। হাতজোড় করে বিজেপি কর্মীদেরকে বলেন, ‘অনুগ্রহ করে আমাদের নিয়ে রাজনীতি করবেন না। এটাকে ইস্যু করবেন না। এটাকে নিয়ে রাজ্যে পালাবদল হবে কি না হবে তা জানা নেই আমার। তবে আমাদের দোষটা কোথায় বলুন ?আমরা কোন এজেন্টকে টাকা দিইনি সেটাই আমাদের দোষ। আমাদের বাঁচান।’ সোমবারও নেতাজী ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়ে বেরিয়ে বাইরে বিধানসভার গেটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য পেশ করছিলেন তখন চাকরি হারাদের বলতে শোনা যায় ‘আমাদের নিয়ে রাজনীতি করবেন না ।অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান।’

রাজনৈতিক মহল মনে করছে সুপ্রিমকোর্টের(Supreme Court) নির্দেশে এসএসসির প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ার পর এটিকে নিয়ে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল উভয়ই রাজনীতির দড়ি টানাটানি শুরু করেছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিরোধী দল অর্থাৎ গেরুয়া শিবির এই বিপুল সংখ্যক চাকরি হারাদের ইস্যুটিকে ময়দানে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে। এতেই আপত্তি রয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের। কারণ তারা মাথা উঁচু করে বাঁচতে চান। কোন অনুগ্রহ নয়, কোন ভলেন্টিয়ার সার্ভিস নয়। সমাজের কারিগর তারা। তাই তারা তাদের ন্যায্য অধিকার পেতে চান। মঙ্গলবার জেলায় জেলায় বিজেপি নেতাদের ডিআই অফিসের সামনে বিক্ষোভ এবং তালা ঝুলিয়ে দেওয়া কর্মসূচি ছিল। সেই অনুযায়ী সিউড়িতেও বড় বাগান মোড়(Barobagan Crossing) এলাকার ডিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে তারা যখন তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন হাজির হন এক শিক্ষিকা। ওই শিক্ষিকা বলেন,’ আমরা চাকরিটা ছেড়ে বেরিয়ে যেতে পারি কিন্তু আমাদের দোষটা কোথায় সেটা আমাদের তো বলতে হবে ।এটুকু তো আমরা চাইতেই পারি আমাদের দেশের কাছে।’ তিনি আরো বলেন, ‘আমরা তো কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধু সত্যের পাশে যাতে সবাই থাকেন ,সেই আর্জি জানাচ্ছি আমরা।’

এই ঘটনায় কিছুটা হক চকিয়ে যান বিজেপি নেতারা। যদিও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, ওই মহিলা পাশেই থাকেন ।বিজেপির আন্দোলনের অভিঘাত শুনে উনি ছুটে এসেছেন। কোথায় যাবেন ওনারা তাদের জন্যই তো আওয়াজ তুলছে বিজেপি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য বাছাইয়ের জটে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার এই চাকরি যাওয়ার বিষয়টিতে আন্দোলনকারীরা সলতে পাকাতে শুরু করলেও এটি নিয়ে চাকরি হারারা কিন্তু কোন রাজনীতি চাইছেন না। তারা চাইছেন ন্যায্য বিচার। তাদের ন্যায্য অধিকার। রাজনীতির চালে দাবার বোরে হতে তাদের না -পসন্দ।

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক