সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিপদে পড়লেন ধানতলার গৃহবধূ, গ্রেফতার প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি নদিয়া: এখন কি করবেন এই গৃহবধূ ? কাওকে বিশ্বাস করে যে এমন বিপদে পড়তে হবে তা কল্পনা করতেই পারেননি তিনি। যারা সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুলে নতুন নতুন বন্ধু তৈরি করেন তাদের সাথে ভিডিও কলিং এ মত্ত হয়ে যান,,এই খবর টা আজ তাদের জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ পৃথিবী যেমন হাতের মুঠোয়। তেমনি আবার একে অপরে সাথেে দ্রুত যোগাযোগ ও নতুন নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। আর এই সোশ্যাল মিডিয়ায় বন্ধু করে ঘোর বিপদে পরলেন এক গৃহবধূ । পুলিশ সুত্রে খবর, নদিয়ার ধানতলা থানার ডৌলা গ্রামের প্রতাপ সরকার নামের এক যুবক সোশাল মিডিয়ায় তার নিজের নাম না দিয়ে, বে- নামে একটি ফেক একাউন্ট খোলে। সেই একাউন্ট থেকেই বন্ধুত্ব গড়ে তোলে ধানতলার এক গৃহবধূর সাথে।

সম্পর্কটা যখন আস্তে আস্তে আরো গাড়ো হয় তখন মাঝে মাঝেই তারা ভিডিও কলিং য়েও কথা বলতো। ভিডিও কলিং এর পেছেনে কি হয়ে যাচ্ছে তা কিছুই আচ করতে পারেনি ওই গৃহবধূ। কিছুদিন পর থেকেই প্রতাম সরকার নানা কারনে ব্লাকমেল(Blackmail) করতে শুরু করে ওই গৃহবধূ কে। বলে তার দাবী না মানলে তার সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। তখন ওই মহিলা বুঝতে পারে ভিডিও কলিং করার সময় তার কিছু দৃশ্য প্রতাপ সরকার স্কিনশট মেরে রেখেছে এবং সেই ছবি দিয়েই তাকে ব্লাকমেইল করার চেষ্টা করছে। বিশ্বাসের মূল্য যে প্রতাপ এই ভাবে দেবে সে কিছুতেই বুঝতে পারেন নি।

তার পরেই ওই গৃহবধূ প্রতাপ সরকারের নামে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজ সকালেই ডৌলা গ্রাম থেকে অভিযুক্ত প্রতাপ সরকার কে আটক করে নিয়ে আসে ধানতলা থানার (Dhantala P.S.)পুলিশ। তার পরেই কড়া পুলিশি পাহারায় ধৃত ওই যুবককে , রানাঘাট মহকুমা আদালতে(Ranaghat Court) পেশ করে ধানতলা থানার পুলিশ। তদন্তের স্বার্থে ওই প্রতারককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের