অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে গুজরাত, রাজস্থানকে হারিয়ে শীর্ষে শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চলতি আইপিএলে  অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলছে গুজরাত টাইটান্স। আজ বুধবার (৯ এপ্রিল) ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৫৮ রানে হারিয়ে দিলেন শুভমন গিলরা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাই সুদর্শনের অনবদ্য ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছিল গুজরাত। জবাবে ১৯.২ ওভার ১৫৯ রানেই গুটিয়ে গেলেন সঞ্জু স্যামসনরা। টানা চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়ে দিল্লিকে টপকে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করলেন শুভমন গিলরা। যদিও অক্ষর পটেলরা দুটি ম্যাচ কম খেলেছেন।

এদিন টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের মাঠে শুরুটা খুব একটা ভাল হয়নি গুজরাত টাইটান্সের। তৃতীয় ওভারেই জোফ্রা আর্চারের প্রথম বলে উড়ে যায় শুভমন গিলের স্টাম্প। তিন বলে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন গুজরাত অধিনায়ক। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলান সাই সুদর্শন ও জস বাটলার। দুজনেই পাল্টা আক্রমণের পথে হেঁটে রাজস্থানের বোলারদের শাসন করতে থাকেন। প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৫৯ রানে পৌঁছে দেন দলকে। ২৯ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। মারমুখী মেজাজে ৩২ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন সুদর্শন। যখন দুজনকে অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিল ঠিক তখনই জস বাটলারকে ফিরিয়ে গুজরাত শিবিরে ধাক্কা দেন মাহেশ তিকশানা। ২৫ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৬ রান করে ফিরে যান বাটলার।

সতীর্থ ফিরতেই গুজরাত দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুদর্শন। শাহরুখ খানের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করানোর চেষ্টা করেন। দল দেড়শো রানের গণ্ডি পেরোবার পরেই মাহেশ তিকশানার বলে ফিরে যান শাহরুখ খান। তিনি আউট হওয়ার আগে করেন ২০ বলে ৩৬ রান। পাঁচ নম্বরে নামা শেরফানে রাদারফোর্ড ব্যাট হাতে বেশিক্ষণ থিতু হতে পারেননি। একটি ছক্কার সাহায্যে তিন বলে ৭ রান করার পরেই সন্দীপ শর্মার শিকার হয়ে সাজঘরে ফেরেন। রাদারফোর্ড ফেরার পরে হাত চালিয়ে খেলতে শুরু করেন সুদর্শন। ১৯তম ওভারে বল করতে এসে বিধ্বংসী সুদর্শনকে থামান তুষার দেশপাণ্ডে। ৫৩ বলে ৮২ রান করে ফিরে যান গুজরাতের ওপেনার। ওই ওভারেই এক ছক্কা ও এক চারের সাহায্যে ১২ রান করে ফেরেন রশিদ খান।শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে গুজরাত। রাহুল তেওয়াতিয়া ১১ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানেই যশস্বী জয়সোয়াল (৬) ও নীতীশ রানার (১) উইকেট খোয়ায় রাজস্থান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। সপ্তম ওভারে পরাগকে (২৬) ফিরিয়ে ৪৮ রানের জুটি ভাঙেন কুলবন্ত। পরের ওভারে রশিদ খানের বলে ফিরে যান ধ্রুব জুরেল (৫)। পঞ্চম উইকেটে সিমরান হেইটমায়ারকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই জারি রাখার চেষ্টা চালান সঞ্জু। ১৩ তম ওভারে রাজস্থান অধিনায়ককে (২৮ বলে ৪১) ফের জোর ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণা। পরের ওভারে সাজঘরে ফেরেন শিভম দুবে (১)। তাঁকে ফেরান রশিদ খান।

এর পর একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন হেইটমায়ার। কিন্তু অন্য প্রান্তে রাজস্থানের অন্য কোনও খেলোয়াড় ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ১৬তম ওভারে রাজস্থানের মেরুদণ্ড ভেঙে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। একই ওভারে ফিরিয়ে দেন জোফ্রা আর্চার (৪) ও হেইটমায়ারকে (৫২)। পরের ওভারে সাই কিশোরের বলে ফেরেন তুষার দেশপাণ্ডে (৩)। শেষ ওভারে মাহেশ তিকশানাকে (৫) ফিরিয়ে রাজস্থানের ইনিংস গুটিয়ে দেন সাই কিশোর। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ২৪ রানে ৩ উইকেট নেন।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩