হুগলির চাঁপদানিতে অবরোধ,পুলিশের লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: হুগলি জেলার চাঁপদানিতে উত্তেজনা। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ।অবরোধ হঠাতে পুলিশের লাঠি চার্জ। পুলিশ সূত্রে খবর,রামনবমীর শোভাযাত্রা থেকে মসজিদের সামনে কটুক্তির অভিযোগ।সেই ভিডিও ভাইরাল হওয়ায় শুক্রবার চাঁপদানি পুলিশ ফাঁড়ি(Chapdani Police Fari) ও পলতা ঘাটের জিটি রোড অবরোধ করে স্থানীয়রা।চন্দনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা চাঁপদানি পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন।

গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকায় পুলিশ বারবার অনুরোধ করে অবরোধ তুলে নিতে।না শোনায় পুলিশ লাঠিচার্জ শুরু করে।কয়েকজনকে আটকও করেছে।163 BNSS জারি করা হয় চাঁপদানির কিছু এলাকায়।বিএম রোডে(B M Road) বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চলে।দোকান পাটও ভাঙা হয় বলে অভিযোগ।এলাকায় পুলিশ টহল চলছে। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায় শুক্রবার বিকেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সংখ্যালঘু মানুষজন। ওয়াকফ নয়া আইন বাতিলের দাবিতে এই বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। মুর্শিদাবাদ জেলায় সামসেরগঞ্জের ডাকবাংলোর পর সুতির সাজুর মোড়ে প্রথমে NH-12 রাস্তা অবরোধ ও পরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় ।

ওদিকে বিজেপির শ্রী রুপা মিত্র চৌধুরী টুইট করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র দৃষ্টি আকর্ষণ করে জানান ধুলিয়ানের ঘোষপাড়া, ডাকবাংলো, ধুলিয়ান বাজার, শ্মশানঘাট, জয়কৃষ্ণপুর ,ঘোষপাড়া বাসুদেবপুর, ধুলিয়ান হাসপাতাল এলাকা , ঘোষপাড়া দুর্গা মন্দির এসব এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে। বিএসএফ মোতায়েন করার আবেদন জানান তিনি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সাকচুড়া বাজার এলাকায় এই একই দাবিতে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা