মৌলবাদীদের হুমকি উপেক্ষা করে বর্ষবরণে মাতলেন ওপার বাংলার মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানপন্থী মৌলবাদীদের হুমকিতে আগেই হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেছিল মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের দোসর মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। তবে মৌলবাদীদের রক্তচক্ষুর কাছে আত্মসমর্পণ না করে বাংলা বর্ষবরণের উ‍ৎসবে মাতলেন বাংলাদেশিরা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে দেশের নানা প্রান্তে বেরিয়েছে শোভাযাত্রা । আয়োজিত হয়েছছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত, কোথাও থেকেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

১৯৬৭ সালে শুরু হয়েছিল ছায়ানটের উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান উদযাপন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বছর ছাড়া প্রত্যেকবার নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে সুরের মূর্ছনা আর কথামালায়। কোভিডের দুবছর ভার্চচুয়ালি আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। হিন্দুত্বের গন্ধ থাকায় ২০০১ সালে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলা চালায় জঙ্গিরা। তাতে ১০ জন নিহত হন। তবুও পিছু পা হননি আয়োজকরা। বলা চলে প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজিদা খাতুন বুক চিতিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। গত ২৫ মার্চ তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাই খানিকটা মন খারাপ নিয়েই এবার বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। এবার সংগঠনের নতুন বর্ষ উদযাপনের মূল বার্তা ছিল- ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

সকাল ৬টা ১৫ মিনিটে আলো ফোটার সঙ্গে সঙ্গে ভৈরবীতে রাগালাপ দিয়ে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানের সূচনা হয়। নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। প্রায় দেড়শ শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। মূল পরিবেশনায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষদের পরণে ছিল মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। আর মহিলারা পরেছিলেন মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি। মঞ্চের ডিজাইনেও স্থান পেয়েছে মেরুন রঙ।

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!