Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্থরা পেতে পারেন ক্ষতিপূরণ

Share:

নিজস্ব প্রতিনিধি : সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্থরা পেতে পারে ক্ষতিপূরণ। বিক্ষোভের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশকে আক্রমণের ঘটনাও ঘটেছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ইতিমধ্যে একাধিক দোকানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। যেসমস্ত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত দোকানের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করছে ব্লক সমস্টি‌ উন্নয়ন আধিকারিক। প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকানে গিয়ে তাদের নাম, আধার কার্ড ও ফোন নাম্বার সংগ্রহ করে একটি তালিকা তৈরি করা হয় বিডিও অফিসের পক্ষ থেকে। তালিকা তৈরি হওয়ায় ক্ষতিপূরণের আশা দেখছেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা।

ওয়াকফ আইন নিয়ে শুরু হওয়া অশান্তির জেরে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের বিস্তির্ণ এলাকা। সামশেরগঞ্জ থেকে শুরু করে সুতিতেও চলেছে তাণ্ডবলীলা। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তিতে এলাকা জুড়ে চলেছে গুলি, বোমা। পরিস্থিতি স্বাভাবিক করতে কাঁদানে গ্যাসও ব্যবহার করতে হয়েছে পুলিশকে। তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাজ্য পুলিশের সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে কেন্দ্রীয় বাহিনীও। এলাকা জুড়ে চলছে তাঁদের টহল।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা। গোটা এলাকা পরিদর্শন করেছেন তাঁরা। পুলিশকর্তাদের সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন স্থানীয়রা। পুলিশও তাঁদের জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। চোখের সামনে ভয়াবহ তাণ্ডব দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে অশান্তির জেরে গ্রেফতার করা হয়েছে শতাধিক। মুর্শিদাবাদের অশান্তির জেরে ইতিমধ্যেই ৩জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী টহল দিলেও আতঙ্ক রয়ে গিয়েছে স্থানীয়দের মধ্যে। ভাঙাচোরা জিনিস সরিয়ে রাস্তা পরিষ্কার করে স্বাভাবিক হতে চাইছে মুর্শিদাবাদ।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি