হায়দরাবাদে প্যাট কামিন্সদের হোটেলে ভয়াবহ আগুন, কেমন আছেন শামি’রা?

বড় দুর্ঘটনার সম্মুখীন আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ দলের খেলোয়াড়রা। বাইশ গজের বাইরে বড় বিপদের মুখে SRH টিম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় দুর্ঘটনার সম্মুখীন আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলের খেলোয়াড়রা। বাইশ গজের বাইরে বড় বিপদের মুখে SRH টিম। তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের জনপ্রিয় পাঁচতারা হোটেল পার্ক হায়াতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার (১৪ এপ্রিল) সকালে এই জনপ্রিয় হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই হোটেলেই ছিলেন প্যাট কামিন্সের পুরো টিম। আগুন লাগার পরপরেই তড়িঘড়ি হোটেল রুম থেকে বের করে আনা হয় গোটা টিমকে। এবং তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ক্রিকেটাররা সুরক্ষিত রয়েছেন। হোটেলে আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীরা তাৎক্ষণিক ভাবে দমকল বাহিনীকে খবর দেন। এবং দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সূত্রের খবর, হোটেলের প্রথম তলায় আগুন লেগেছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পুরো এলাকা কালো ধোঁয়ায় মুড়ে যায়। হোটেলের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের পুরো টিমকে হায়াত হোটেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এই ঘটনায় গোটা হোটেলে আতঙ্কের সৃষ্টি হয়।অন্যসব গ্রাহকরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। সবাই হোটেল থেকে বেরিয়ে এলোপাথাড়ি ছোটাছুটি করেন। তবে প্রাথমিক অনুমান, হোটেলের প্রথম তলায় বৈদ্যুতিক তারের কিছু ত্রুটি থাকার কারণে আগুন লেগেছে।

তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় হোটেলের কোনও সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হায়দরাবাদ জেলা দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, SRH টিমকে নির্ধারিত সময় অনুযায়ি নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন। এরপর খেলোয়াড়দের গোটা টিমকে বসে করে হোটেল চত্বর থেকে বের করা হয়। ফায়ার অ্যালার্ম বাজতেই তাঁদেরকে বের করে নিয়ে আসা হয়। সুরক্ষিত ভাবে উদ্ধার করা হয় তাঁদের ক্রিকেট কিট ও জিনিসপত্রও। উল্লেখ্য, গত চার ম্যাচে হারের পর শনিবার প্রথম জয়ের মুখ দেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে আজ সকালে গুজরাতের একটি বেসরকারি সংস্থায়ও আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন