বছরের প্রথমদিনেই শ্রমিক অসন্তোষের ছবি হুগলির জয়া বিস্কুট কারখানায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের প্রথমদিনেই কারখানায় শ্রমিক অসন্তোষ। হুগলির পোলবার সুগন্ধা এলাকায় জয়া বিস্কুট কারখানায় স্থায়ী শ্রমিকদের অসন্তোষের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বছরের প্রথম দিনে কাজ বন্ধ রেখে মিছিল করে কারখানার গেটে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল সমর্থিত শ্রমিক ইউনিয়নের সদস্যরা। কারখানার ২০০ স্থায়ী শ্রমিক দিল্লি রোড সুগন্ধা মোড় থেকে মিছিল করে কারখানা গেটে যান। সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন আইএনটিটিইউসি-র ব্যানারে। কারখানায় ঠিকা শ্রমিকদের সংখ্যা স্থায়ী শ্রমিকদের থেকে অনেক বেশি বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জয়া বিস্কুটের ওই কারখানায় স্থায়ীকর্মী যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে চুক্তি ছিল। সেই চুক্তি বর্তমানে শেষ হয়েছে। কিন্তু নতুন করে কোনও চুক্তি করা হয়নি। তার বদলে ঠিকা শ্রমিক দিয়ে কাজ করানোর অভিযোগ তুলেছেন তাঁরা। এরজেরে চরম সমস্যায় পড়েছেন শ্রমিকরা। স্থায়ী কর্মী যাঁরা ছিলেন, তাঁরা জানিয়েছেন, গত বছর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু বেশ কয়েকমাস পেরিয়ে গেলেও নতুন করে চুক্তি করা হয়নি।

সূত্রের খবর, স্থায়ী শ্রমিকদের সঙ্গে কাজের চুক্তি শেষ। নতুন চুক্তি না হওয়ার অভিযোগ তুলেছেন শ্রমিকরা। ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানোয় অসন্তোষ তীব্র। গত বছর চুক্তি শেষ হয়ে গেলেও নতুন চু্ক্তি না হওয়ায় তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিস্কুট কারখানার স্থায়ী শ্রমিকরা। অভিযোগ, চুক্তি না হওয়ায় তাঁদের বেতনও বাড়ছে না। জানা গিয়েছে, শ্রম দপ্তরের সঙ্গে তিনবারের বৈঠকেও মেলেনি রফা সূত্র। জানা গিয়েছে, ঠিকা শ্রমিকরা অনেকে কাজ করলেও, স্থায়ী শ্রমিকরা কেউ কাজ করতে রাজি নন বলে জানা গিয়েছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা