গেঁদে থেকে টানা ১০ ঘন্টা জেরার পর,পাসপোর্ট জালিয়াতি মামলায় অলকনাথকে গ্রেফতার করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: টানা ১০ ঘন্টা ধরে জেরা করার পর পাসপোর্ট জালিয়াতি মামলায় গেঁদে থেকে গ্রেফতার হলেন অলোকনাথ। ১০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় ইডি। তাকে নিয়ে আসা হয় সল্টলেকে সিজিও কমপ্লেক্সের(CGO Complex) ইডি’ র দফতরে। বুধবার আদালতে পেশ করে তদন্তের সাথে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত অলোকনাথকে হেফাজতে নেবে ইডি।পাসপোর্ট জালিয়াতি মামলায় নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার উত্তরপাড়ায় তদন্তে যায় ইডি। দীর্ঘ ১০ ঘন্টা জেরার পর অবশেষে অলক নাথকে(Aloknath) সঙ্গে করে সল্টলেকে নিয়ে যায় ইডি। তদন্তে জেরার মুখে অসংগতি লক্ষ্য করায় তাকে গ্রেফতার করে নিয়ে যান ইডি(ED) আধিকারিকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নদিয়ার ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকা গেঁদের উত্তর পাড়ায় নববর্ষের সাত সকালেই ইডির হানা দেয়। গেঁদে উত্তরপাড়ার বাসিন্দা অলক নাথের বাড়িতে সাত সকালে পৌঁছান ইডি আধিকারিক। প্রথমে অলোকনাথের বাড়ি সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে। এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে ইডির আধিকারিকরা। শুরু হয় জেরা। খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র। দীর্ঘক্ষণ ধরে লাগাতার চলে ইডির জিজ্ঞাসাবাদ। এই অলক নাথ দীর্ঘদিন ধরেই পাসপোর্ট অফিসের কাজ করতেন। ইডি সূত্রে খবর লোকনাথ পাসপোর্ট ভিসা তৈরীর চক্রের অন্যতম এজেন্ট অলোকনাথ। তার সূত্র ধরে একটি বড় চক্রের সন্ধান পেতে চাইছে ইডি।মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার দমদম এয়ারপোর্টে (Airport)সংলগ্ন এলাকায় ওল্ড বাকরা অঞ্চলে ইডি তল্লাশি অভিযান চালায়।

সরাফত আলীর বাড়িতে ভাড়া থাকতেন আজাদ মল্লিক(Azad Mallick)। মূলত তাকেই জিজ্ঞেসবাদ করতে আসেন ইডির অফিসাররা।সরাফত আলীর ভাই আরাফত আলি জানান, আমার ভাইয়ের বাড়িতে ভাড়া থাকতেন আজাদ। মঙ্গলবার সকালে ইডির অফিসাররা এসে আজাদ মল্লিকে ডাকাডাকি করলে কোন উত্তর না পেলে, বাড়ির দরজা ভেঙে আজাদ মল্লিক ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে।সরাফত আলীর ভাই আরাফত আলি আরও বলেন,আজাদ মল্লিক বাংলাদেশের নাগরিক ।তবে কি কাজ করে তা বলতে পারবো না।তার কাছে কোন ভারতীয় নথী আঁধার কার্ড বা ভোটার কার্ড আছে কিনা জানি না।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা