নদিয়াতে নয়া পদ্ধতিতে বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: এ যে মানুষ ঠকানোর এক আজোব ব্যাবসা। এই ভাবেও যে মানুষ ঠকানো যায় আপনি না শুনলে জানতেই পারতেন না। জানা যায় ,বেশ কিছু দিন ধরে চাকরি দেবার নাম করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার জন্য বিভিন্ন এলাকায় এজেন্ট ছড়িয়ে রেখে প্রতারণা চক্রের জাল বিছিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটি চক্র। সেই রকম এক এজেন্টকে হাতে নাতে পাকড়াও করলো নদিয়ার আড়ংঘাটার পুলিশ ফাঁড়ির(Arangghata Police Fari) পুলিশ। সুত্রের খবর ,নদিয়ার হিজুলির(Hijuli) নতুন গ্রামের সুবীর মল্লিক বেশ কিছু দিন ধরে রাজ্যের বিভিন্ন সাইবার ক্যাফের সাথে সাথে নদিয়ার আড়ংঘাটার বেশ কিছু সাইবার ক্যাফেতে গিয়ে নিজেকে ফুল ব্যাবসায়ী বলে পরিচয় দিয়ে ক্যাফের মালিক দেরকে বলেন, তার কোনো নিজস্ব ব্যাংক একাউন্ট(Bank Account) নেই।

সেই কারনে তার দুরের কাষ্টমাররা টাকা পাঠাতে পারছে না। তাদেরকে আরো বলেন আপনার একাউন্টে তারা টাকা পাঠাবে সেই টাকা আমি আপনাদের কে টাকা তোলার চার্জ দিয়ে টাকাটা তুলে নেবো। সব শুনে ক্যাফের মালিকরা সেই প্রস্তাবে রাজি হয়ে তাদের কিউ আর কোড সুবীর মল্লিককে দিয়ে দেয়। আর সেই কিউ আর কোড দিয়েই প্রতারণার জাল বুনতে শুরু করে সুবীর মল্লিক সহ অন্যান্য এজেন্টরা। তার পরেই এই কিউ আর কোডে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে হাজার হাজার টাকা ঢুকতে শুরু করে। তখনই পূর্ব আড়ংঘাটার সব্দালপুরের এক সাইবার ক্যাফের মালিকের মনে সন্দেহ হতে থাকে। তখন তার কাছ একটা মেয়ের ফোন আসে এবং সে বলে তাকে চাকরি দেবার নাম করে কয়েক হাজার টাকা পাঠাতে বললে আমি আপনার কিউ আর কোডে পাঠিয়েছি। তখনি তার কাছে বিষয় টা পরিস্কার হয়ে যায়। তার পরেই ওই সাইবার ক্যাফের মালিকের একাউন্ট থেকে প্রায় ৬৫ হাজার টাকা উধাও হয়ে যায়।

তখন সে প্রশাসনের দারস্থ হয়ে জানতে পারে দক্ষিণ আড়ংঘাটার পার্থ বিশ্বাস নামের আর এক সাইবার ক্যাফের মালিকেরও একাউন্ট থেকে ৪২ হাজার টাকা উধাও হয়ে যায়। এর পরেই সব্দালপুরের ক্যাফের মালিক সুবীর মল্লিক(Subir Mallick) নামে ওই এজেন্টকে ফোন করে আসতে বলে এবং সে আসলেই আড়ংঘাটার পুলিশ ফাঁড়ির পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে ধানতলা থানায় পাঠিয়ে দেয়। এই চক্রের মুল পান্ডার খোঁজে তল্লাশি শুরু করেছে আরংঘাটা পুলিশ ফাঁড়ি পুলিশ। শনিবার ওই এজেন্টকে রানাঘাট আদালতে পেশ করবে ধানতলা থানার(Dhantala P.S.) পুলিশ। চক্রের বাকিদের সন্ধানে ধৃতকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা