মার্করাম-বাদোনির জোড়া অর্ধশতরানে রাজস্থানকে ১৮১ রানের লক্ষ্য দিল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: আইডেন মার্করাম ও আয়ুষ বাদোনির জোড়া অর্ধশতরান এবং আব্দুল সামাদের ঝোড়ো ইনিংসের দৌলতে রাজস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর গড়ল লখনউ সুপার জায়ান্টস। শনিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তুললেন ঋষভ পন্থরা। রাজস্থানের সফলতম বোলার ওয়ানিন্দু হাসরঙ্গা। চার ওভারে ৩১ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন তিনি।

সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। যদিও শুরুটা খুব একটা সুখকর হয়নি লখনউয়ের। তৃতীয় ওভারেই জোফ্রা আর্চারের বলে ফিরে যান মিচেল মার্শ (৪)। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানকারী নিকোলাস পুরান তিন নম্বরে ব্যাট করতে নেমে তেমন কিছু করতে পারেননি। ৮ বলে দুটি চারের সাহায্যে ১১ রান করে ফেরেন ক্যারিবীয় ব্যাটার। তাঁকে সাজঘরের পথ ধরান সন্দীপ শর্মা। ব্যাড প্যাচ কাটিয়ে ছন্দে ফিরতে পারেননি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় তথা লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ৯ বলে মাত্র তিন রান করে ওয়ানিন্দু হাসরঙ্গার শিকার করে প্যাভিলিয়নে ফেরত যান। ৫৪ রানে প্রথম সারির তিন ব্যাটারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় লখনউ।

চতুর্থ উইকেটে আয়ুষ বাদোনিকে সঙ্গে নিয়ে সেই চাপ কাটান আইডেন মার্করাম। রাজস্থানের বোলারদের আক্রমণ ভোঁতা করে রান মেশিন সচল রাখেন। ৩১ বলে পাঁচটি চার ও দুই ছক্কার সাহায্যে অর্ধশতরান করেন প্রোটিয়া ব্যাটার। দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেওয়ার পাশাপাশি বড় রানের ইনিংসের দিকেও এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৬তম ওভারে বল করতে এসে মার্করামকে (৪৫ বলে ৬৬) ফিরিয়ে রাজস্থানকে ব্রেক থ্রু এনে দেন ওয়ানিন্দু হাসরঙ্গা। ভেঙে যায় ৭৬ রানের জুটি। মার্করামের সঙ্গে যোগ্য সঙ্গত করেছিলেন আয়ুষ বাদোনিও। তিনিও অর্ধশতরান পেয়ে যান। যদিও অর্ধশতরানের পরেই তুষার দেশপাণ্ডের বলে শুভম দুবের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে ৩৪ বলে করেন ৫০ রান। ষষ্ঠ উ্‌ইকেটে জুটি বেঁধে ডেভিড মিলার ও আব্দুল সামাদ দলকে ১৮০ রানে পৌঁছে দেন। মিলার ৮ ও সামাদ ১০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ