ইডেনেই কমলা টুপির মালিকানা বদল, কার মাথায় উঠল?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচেই কমলা রঙের টুপির মালিকানার বদল ঘটল। লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরানের মাথা থেকে ওই টুপি কেড়ে নিলেন গুজরাতের ওপেনার সাই সুদর্শন।

সোমবার কলকাতা ও গুজরাতের ম্যাচের আগে আট ম্যাচে ৩৬৮ রান করার সুবাদে কমলা টুপির মালিক ছিলেন নিকোলাস পুরান। ব্যাট হাতে নামার আগে সাত ম্যাচে ৩৬৫ রান ছিল সাই সুদর্শনের। এদিন চার রান করার সঙ্গে সঙ্গেই পুরানকে টপকে কমলা টুপির মালিক হন। শেষ পর্যন্ত ৫২ রান করে আউট হন সুদর্শন। সেই সঙ্গে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে যান। চলতি আইপিএলে তিনিই হলেন প্রথম ব্যাটার যিনি চারশো রানের গণ্ডি টপকে গেলেন। আট ম্যাচে ৪১৭ রান করে সর্বোচ্চ রানকারী ব্যাটারদের শীর্ষে রয়েছেন সুদর্শন। তাঁর গড় ৫২.১২। দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউয়ের নিকোলাস পুরান। আট ম্যাচে তাঁর রান ৩৬৮। গড় ৫২.৫৭। তৃতীয় স্থানে রয়েছেন গুজরাতের জস বাটলার। আট ম্যাচে তিনি করেছেন ৩৫৬। যদিও তাঁর গড় অনেকটাই ভাল। ইংলিশ ব্যাটারের গড় ৭২.২০।

চতুর্থস্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। আট ম্যাচে তিনি করেছেন ৩৩৩। গড় ৫৫.৫০। পাঁচে রয়েছেন বিরাট কোহলি। আট ম্যাচে তাঁর রান ৩২২। গড় ৬৪.৪০। ছয়ে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সোয়াল। আট ম্যাচে গড়ে ৩৮.৩৭ রান করে তিনি করেছেন ৩০৭।  সাতে রয়েছেন গুজরাতের অধিনায়ক শুভমন গিল। তিনি করেছেন ৩০৫। গড় ৪৩.৫৭। আটে মিচেল মার্শ। অজি ব্যাটার সাত ম্যাচে করেছেন ২৯৯। গড় ৪২.৭১। নয় নম্বরে রয়েছছেন আইডেন মার্করাম। লখনউয়ের ওপেনার তথা প্রোটিয়া ব্যাটার আট ম্যাচে করেছেন ২৭৪ রান। গড় ৩৪.২৫। দশ নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। আট ম্যাচে তিনি করেছেন ২৭১ রান। গড় ৩৮.৭১। সবচেয়ে লক্ষ্যণীয় তালিকায় চেন্নাই, সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের কোনও ব্যাটার নেই।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার