সরকার সবসময় পাশে আছে, লড়াই করছে এসএসসি : ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতভর এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার বেলা গড়াতেও তার বিরাম নেই। বেলা যত গড়িয়েছে, আন্দোলনে ঝাঁঝও বেড়েছে। এরপরেই বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সরকার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পাশে রয়েছেন।

তিনি জানিয়েছেন, সরকার রিভিউ পিটিশন করেছে। এই পরিস্থিতিতে এমন কিছু করা উচিৎ নয়, যাতে এই রিভিউ পিটিশন দুর্বল হয়। আদালত অবমাননা না হয়, তার দিকে নজর দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে অনুরোধ করছেন যোগ্য শিক্ষকদের। বেতনের বিষয়ে দফতর কাজ করছে। চাকরিহারাদের জন্যই এসএএসসি লড়াই করছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, অযোগ্য তালিকার বাইরে ১৭ হাজার ২০৬ জন রয়েছেন।  সবকিছু ভাগ রয়েছে। সেই অনুসারে কাজ চলছে। কিন্তু এমন কোনও কাজ না করা হোক যাতে রিভিউ পিটিশন বিপক্ষে যায়। আদালতের কথা মাথায় রাখতে হবে। আইনি পরামর্শ পাওয়া যায়নি বলেই তালিকা প্রকাশ করা হয়নি। কাউকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। কারও বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়নি।

সোমবার এসএসসি ভবন সূত্রে আন্দোলনকারীদের কাছে খবর এসেছিল, থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ। বাকিরা অবৈধ। এরপরেই অশান্তি ছড়িয়ে পড়ে। এই নিয়ে ধোঁয়াশা ওড়ালেন শিক্ষামন্ত্রী। তিনি জানান,তালিকা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। সেটি পাবলিক ডোমেন-এই রয়েছে। তিনি আরও বলেছেন, থার্ড কাউন্সিল পর্যন্ত বৈধ, এই কথা তিনি বা এসএসসি চেয়ারম্যানও বলেননি। সুপ্রিম কোর্টের নির্দেশেও এমন কোনও উল্লেখ নেই। আন্দোলনকারীদের শান্ত থাকার কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন