চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ, সাতসকালেই ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়

নিজস্ব প্রতিনিধি:  শহরের প্রকাশ্য রাস্তায় ওভারব্রিজ থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকতলা থানার হাডকো এলাকায়। হাডকো ফুটব্রিজ থেকে এক যুবককে স্থানীয়রাই বৃহস্পতিবার সকালে ঝুলতে দেখে। তাঁরাই থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও হাকডো ব্রিজ এলাকায় স্থানীয়দের চলাচল ছিল স্বাভাবিক। আচমকাই তাঁদের নজরে আসে উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুট ওভারব্রিজের লোহার কাঠামো থেকে কিছু ঝুলছে। প্রথমে বিষয়টি খেয়াল না হলেও ব্রিজের কাছে গিয়ে তাঁরা দেখতে পান গলায় নাইলনের দড়ি বাঁধা অবস্থায় ঝুলছেন এক যুবক। এরপরেই ব্যস্ত ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পথচলতি মানুষই দ্রুত থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ। ব্রিজের ওই কাঠামো থেকে পুলিশের পক্ষ থেকে দেহটি নামিয়ে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

সূত্রের খবর, মৃতের নাম সঞ্জয় মিত্র। তিনি উল্টোডাঙার বাসিন্দা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। ওই যুবক ব্রিজে পৌঁছে কিভাবে প্রকাশ্য রাস্তায় গলায় দড়ি দিতে পারেন সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। এটি খুন না কি আত্মহত্যার ঘটনা, তা দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোন সময় ঘটনাটি ঘটেছে জানতে এলাকার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে পরিবারের সঙ্গে কথাও বলা হচ্ছে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ