বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: তৃণমূলের অঞ্চল সভাপতির বাগান বাড়িতে মহিলা নিয়ে অশ্লীল কাজ।গেটের তালা ভাঙলো গ্রামবাসীরা। বাগানবাড়ির ঘরে বিপুল পরিমাণের ত্রাণের সামগ্রি উদ্ধার করে।গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা। ঝা চকচকে বাথরুম।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া বিধানসভার(Haroa Assembly) গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর তৃণমূলের অঞ্চল সভাপতি মনিরুল মোল্লা (Monirul Molla)ও তার সাগরেদ চন্দন দাসের(Chandan Das) কুকীর্তি ফাঁস করলেন গ্রামের মহিলারা। নির্জন বাগানবাড়িতে নিয়ে গিয়ে মহিলাদের ডেকে অশ্লীল কাজ করতো বলে অভিযোগ।

এমনকি সেখানে অনেক অবৈধ কাজ চলত বলে অভিযোগ।গ্রামবাসী পারমিতা দাস এর উদ্যোগে বেশ কিছু মহিলা সেই গেট ভেঙে সেখানে ঘরে ঢুকে দেখে প্রচুর সরকারি মাল পড়ে রয়েছে ।পাশের বিছনায় বালিশ উদ্ধার হয়েছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ।অঞ্চল সভাপতি মনিরুল মোল্লা পলাতক। অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা ।সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

এদিকে, উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন।তার পাশাপাশি কামারহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং পুরপ্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী কামারহাটি পৌরসভার এক্সকিউটিভ অফিসার সুরেশ চন্দ্র হীরার কাছে শুক্রবার ইস্তফা পত্র জমা দেন।

এছাড়া,ভাটপাড়া পৌরসভা ৩২ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া মাদ্রাল এলাকায় স্থানীয় এক বিজেপি কর্মী প্রীতম মাইতিকে কৃষ্ণা সাউ বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় এবং ট্রিগার টিপে দেয়।কিন্তু বন্দুকে গুলি না থাকায় গুলিটি চলেনি।পরবর্তীকালে পকেট থেকে গুলি বার করে বন্দুকে ভরতে গেলে প্রীতমের এক বন্ধু সঞ্জয় দাস বাঁশ নিয়ে কৃষ্ণা সাউ এর উপর চড়াও হলে সে সেখান থেকে পালিয়ে যায়।প্রীতম মাইতিকে খুন করার চেষ্টা করে। এ বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ