‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বদলে গেল ছবিটি। সই জাল কাণ্ডে সিআইডি তদন্ত নিয়ে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের মামলায় আচমকা সরিয়ে দেওয়ায় কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধারণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার (১২ জুন) সেই তিনিই খানিকটা স্নেহ মিশ্রিত সুরে বললেন, ‘অভিষেক আমার সন্তানসম। ও যদি বুঝতে পারে কোথায় ভুল হয়েছে, তা হলে ওকে বুকে জড়িয়ে নেব।’ নিজের অত্যন্ত কাছের দুই মানুষের এমন আপাতঃ সন্ধিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে খুশি, তা বলার অপেক্ষা রাখে না।

অথচ ২৪ ঘন্টা আগে যখন সাংবাদিকদের সামনে অভিষেককে নিশানা করে একের পর এক তোপ দেগেছিলেন কল্যাণ তা শুনে তৃণমূল বিরোধী শিবিরের নেতারা ‘নারদ-নারদ’ বলে হেসেছিলেন। মামলা থেকে আইনজীবী হিসেবে আচমকা সরিয়ে দেওয়ায় অভিষেককে লক্ষ্য করে একের পর এক তোপ দেগেছিলেন। রণংদেহী মেজাজে শ্রীরামপুরের সাংসদ বলেছিলেন, ‘ওর (অভিষেক) জন্য আমাদের চোর-চোর স্লোগান শুনতে হচ্ছে। ওর জন্য দলটা শেষ হয়েছে, তার পরেও ঔদ্ধত্য যায়নি।’ এমনকি পরোক্ষে দল ছাড়ার হুমকি দিয়ে বলেছিলেন, ‘‘মমতা দিদিকে আমি শ্রদ্ধা করি। এতদিন সহযোদ্ধা হিসেবে থেকেছি। কিন্তু আর না। এবার মমতা দিদিকে বেছে নিতে হবে তিনি অভিষেকের সঙ্গে থাকবেন, নাকি তাঁকে ছেড়ে দেবেন। দিদি যদি অভিষেককে বেছে নেন, তাহলে আমার পক্ষে আর থাকা সম্ভব হবে না।’

নিজের ঘনিষ্ঠজনের বিরুদ্ধে দলের এক সাংসদের এমন তোপ দাগার পরে মমতা কী পদক্ষেপ করেন, সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল সুপ্রিমো কোনও মন্তব্য করেনি। তবে এদিন কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিষেক মুখ খোলেন কল্যাণের আক্রমণ নিয়ে। বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে আমাকে চারটে কটূ কথা বলার। উনি আমাকে বড় করেছেন। ওঁর প্রতি আমার সম্মান আগেও ছিল এখনও আছে। তাঁর বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই।’

অভিষেকের ওই মন্তব্যের পরে রাগ গলে কার্যত জল হয়ে যায় কল্যাণেরও। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সত্যিই তো অভিষেক আমার সন্তানসম। ও যদি বুঝতে পারে কোথায় ভুল হয়েছে, তা হলে ওকে বুকে জড়িয়ে নেব। কিন্তু ওকে এটা বুঝতে হবে, এটা সবাইকে নিয়ে, সকলকে সম্মান দিয়ে চলার সময়।’

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর