তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: তৃণমূল নেতাদের মদতে খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি।আর তাতেই বিপদে ১৫ হাজার কৃষক। কয়েক হাজার কৃষি জমিতে চাষ হচ্ছে না বিগত ১৫ বছর। তাই সেই খাল দখলমুক্ত করতে এবং খাল সংস্কার করার দাবিতে বিক্ষোভ গ্রামের মানুষ ও কৃষকদের।হাসনাবাদের(Hasnabad)Bhangar Khal আমলানি পঞ্চায়েতের মোহনপুর গ্রামে(Mohonpur Village) ভাঙার খাল এর ঘটনা । বিক্ষোভকারীদের দাবি,এই মোহনপুর গ্রামে কয়েক হাজার বিঘা জমি যা প্রায় ১৫ হাজার কৃষক চাষ করে তাদের সংসার নির্বাহ করত, সেই জমি ভাঙার খাল এর উপর ভরসা ছিল । কারণ অতি বর্ষায় এই খাল দিয়েই এইসব জমির জল বেরিয়ে যেত । বর্ষার সময় গ্রামের জল এই খাল দিয়ে বেরিয়ে যেত । কিন্তু তৃণমূলের সরকারের আমলে এই খালের চর দখল করে একের পর এক গড়ে উঠেছে বাড়ি । খাল বন্ধ করে তৈরি হয়েছে মাছের ভেড়ি ।

যার ফলে এই বিস্তীর্ণ এলাকার চাষের জমি বর্ষার জল এবং গ্রামের জল এই খাল(Cannel) দিয়ে আর নিকাশি হয় না । জল জমে থাকে মাসের পর মাস । আর তাই এই জমিতে এখন আর ফসল হয় না । শুধু তৃণমূলের আমলেই যে খাল দখল হয়েছে তা না, তার আগে বাম আমল থেকেই শুরু হয়েছে এই খাল দখল । কিন্তু তৃণমূলের আমলে এসে যা পরিপূর্ণ হয়ে গেছে। এলাকার মানুষ বহুবার ব্লক অফিস, স্থানীয় তৃণমূল নেতাদের কাছে জানিয়েছি। কিন্তু কোন কাজ হয়নি। উল্টে হুমকি ধমকি শুনতে হয়েছে।এখন রাজ্য সরকার বদল হয়েছে ।তাই এলাকার মানুষ আবার একত্রিত হয়ে এই খাল সংস্কারের দাবি জানাতে শুরু করেছে ।তাদের দাবি, বেআইনিভাবে তৃণমূলের নেতাদের মদতে এই খাল যারা দখল করে রেখেছে তাদেরকে অবিলম্বে এই খাল পাড় থেকে বেদখল করতে হবে । খাল সংস্কার করে সুইচ গেট বসাতে হবে । অন্যদিকে, বাদুড়িয়ার রাস্তার ধারে পরিতক্ত ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল দুটি তাজা বোমা।

বাদুড়িয়া থানার(Baduria P.S.) আটুরিয়া এলাকার ঘটনা । কৃষকরা এই এলাকা দিয়ে যেতে গিয়ে এই ব্যাগটিতে চোখে পড়ে । তখনই ব্যাগ খুলে তাদের চক্ষু চরকগাছ । তারা দেখতে পায় ব্যাগের ভিতর দুটি বোমা ।তড়িঘড়ি খবর দেওয়া হয় বাদুড়িয়া থানায় ।বাদুড়িয়া থানার পুলিশ এসে ব্যাগ দুটি উদ্ধার করেছে ।এলাকার মানুষের দাবি তৃণমূলের কেউ বা কারা এই বোমা তাদের নিজেদের কাছে মজুদ করে রেখেছিল দুষ্কৃতি কাজের জন্য। যেহেতু পুলিশ সক্রিয় হয়ে সব দিকে তল্লাশি করছে তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে রাতের অন্ধকারে ব্যাগের ভেতরে বোমা পুরে রাস্তার ধারে রেখে গেছে।তবে এই ঘটনা নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে