আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আল বদর গোষ্ঠীর দুই জঙ্গিকে নিকেশ করল যৌথ বাহিনী

নিজস্ব প্রতিনিধি: উপত্যকায় যৌথ বাহিনীর বড়সড় সাফল্য। গত রবিবার রাত থেকে কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছিল তাতে বড়সড় সাফল্য। দক্ষিণ কাশ্মীরের কুলগামের হুসেনপোরাতে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দুই সন্ত্রাসবাদী। আল বদর জঙ্গিগোষ্ঠীর দুই সদস্যকে নিকেশ করেছে ভারতীয় সেনারা।

এই খবরের সত্যতা স্বীকার করেছে জম্মু-কাশ্মীরের এক পুলিশ আধিকারিক। নতুন বছর পড়লেও চেনা ছন্দেই রয়েছে জঙ্গিরা। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ করে উপত্যকায় ক্রমশ অশান্তি ছড়াতে দেখা গিয়েছে জঙ্গিদের। আর সেই জঙ্গিদের নিকেশ করতেই যৌথ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা। বছরের শুরু থেকে ন’দিনের মধ্যে মোট ১৩ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। রবিবার রাত থেকেই দু’পক্ষের মধ্যে বিপুল গোলাগুলির লড়াই চলতে থাকে। পুলিশ ও সেনার সঙ্গে যৌথ অভিযানে নামেন ১ নং রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। কুলগামের ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চলে। গোপন সূত্রে খবর পেয়েই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতেই মেলে সন্ধান।

ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা খোঁজ চালাচ্ছে যৌথ বাহিনী। রবিবার গভীর রাতে নিকেশ করা হয় দুই জঙ্গিকে। সকালেই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় খতম দুই জঙ্গিই আল বদর গোষ্ঠীর। উপত্যকায় অশান্তি ছড়াতে ও সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্যই ঘাঁটি গেড়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ