জল খেয়েই অজ্ঞান, ওই অবস্থাতেই মহিলাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এক মহিলা। সেখান থেকেই তাঁকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি বীরভূমের মল্লারপুর থানার কান্দিয়ারা গ্রামে। যদিও অভিযুক্তের দাবি, সে ধর্ষণ করেনি। উল্টে বলেছেন সে নাকি তাঁর উপকার করেছে।

নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, মল্লারপুর থানার কান্দিয়ারা বাসস্ট্যান্ডে গতকাল তিনি দাঁড়িয়েছিলেন তাঁর শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়ি যাওয়ায় জন্য। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে জল খেতে দেন। সেই জল খাওয়ার পর তিনি জ্ঞান হারান। তারপরই তাঁকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে জ্ঞান ফিরলে বিষয়টি ফোন করে ওই গৃহবধূ তাঁর মাকে জানান। মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতার মা। এরপর নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। সেখানে থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। সঙ্গে সেখান থেকেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।

ঘটনার কথা জানতে চাইলে মহিলা বলেন, “আমি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। আমাকে এসে বলল, জল খাবে। আমি প্রথমে না বলি। তখন বলে, একটু খাও। এরপর জল-মিষ্টি খাই। তারপর আর আমার কিছু মনে নেই। কোথায় নিয়ে এসেছিল, জানি না। পরে আমার জ্ঞান ফিরতে আমাকে বলে, মুড়ি খাবে। আমাকে মুড়ি, চপ, পিঁয়াজি দেয়। একটু খেয়ে আর খাইনি।”

তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না প্রশ্নে ওই মহিলা বলেন, “অজ্ঞান অবস্থায় কী করেছে, বুঝতে পারিনি। জ্ঞান হওয়ার পর আমাকে কাপড় খুলতে বলেছিল। অভব্য আচরণ করে। আর ওই ব্যক্তি তো স্বীকার করেছে, যে ধর্ষণ করেছে।” অভিযুক্ত ব্যক্তি নিজের ফোন তাঁকে দিয়েছিল বলে জানান ওই মহিলা। সেই ফোন থেকেই তিনি মাকে ফোন করেন।

যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। সে বলে, “ধর্ষণ করিনি। ওর উপকারই করেছিলাম। শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসে ওখানে বসেছিল। আমি ওখানে গাড়ি দেখতে গিয়েছিলাম। বসে থাকতে দেখে সাহায্য করি। জল, মিষ্টি খাওয়াই। তখন মহিলা বলে, আমি ঘরে যেতে পারব না। প্রথম শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আবার ভালবেসে বিয়ে করেছি। দ্বিতীয় শ্বশুরবাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে। আমি তখন বলি, আমার ওখানে আশ্রয় নাও। ওর কাছে তো মোবাইল ছিল না। আমার মোবাইল থেকে ফোন করেছিল।” ধৃতকে এদিন রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি