Loading live market data...
Loading active stocks...
Connecting...

অপেক্ষার অবসান, দিঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুলতে চলেছে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই খুলবে দরজা। বেশ কয়েকদিন আগে থেকেই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। একাধিক যজ্ঞ সম্পন্ন করে ৩৩ কোটি দেবতাকে আহ্বান জানিয়ে জগন্নাথ দেবকে স্থাপন করা হচ্ছে দিঘায়।

অক্ষয় তৃতীয়ার দিন নিয়ম মেনে সকাল থেকেই দিঘার জগন্নাথধামে যজ্ঞ চলছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সোমবার থেকে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুরের সৈকতনগরীতে। মঙ্গলবার মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেখানেই রাজ্যবাসী ভালো চেয়ে পূর্ণাহুতিও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছানোর আগেই মন্দির উদ্বোধনের পুজো শুরু হয়েছিল। গত শুক্রবারও বিভিন্ন কাজ হয়েছে। প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশে যজ্ঞ হয়েছিল। এরপর বিভিন্ন উপচার এবং যজ্ঞ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবারের পর বুধবারও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। ওই যজ্ঞে জগন্নাথ দেবের বিগ্রহকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হয় সোনা, রূপো এবং তামার তার দিয়ে। প্রধান পুরোহিতের কোমরের সঙ্গে বাঁধা হয় তিন ধাতুর ‘কার’। তারপর বিগ্রহের সামনেই মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড স্থাপন করা হয়।

এই সকল কাজ সম্পন্ন হওয়ার পরে শুরু প্রভু জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠার কাজ। শুধু জগন্নাথদেব নয়, রাধাকৃষ্ণের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা করা হয়। ইসকল থেকে আসা সন্ন্যাসীরাই প্রাণস্থাপন করবেন প্রস্তর মূর্তিতে। পাশাপাশি কাঠের জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতি সহ তাঁর সঙ্গে থাকা পুরোহিতেরা। দরজা বন্ধ করেই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়। ৫৬ ভোগ অর্পণ করা হয় জগন্নাথের উদ্দেশে।

বুধবার সকাল থেকেই জোরদার প্রস্তুতি চোখে পড়েছে। গোটা সমুদ্র সৈকত জুড়ে উন্মাদনা তুঙ্গে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের সকল কাজ। জগন্নাথদেবের মূর্তিতে মঙ্গল-স্নানের পর পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘার জগন্নাথ মন্দিরে ধ্বজাও তোলা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে সেই স্থাপত্য।

বুধবার সকাল থেকে সাজো সাজো রব দিঘা জুড়ে। মন্দির ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। পুরীর জগন্নাথ মন্দিরের বিধান অনুযায়ী সব নিয়ম পালিত হবে বলে জানিয়েছেন রাজেশ দ্বৈতাপতি। সকাল থেকেই পর্যটকদের ঢল নেমেছে। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার দিকে নজর রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি