বাড়িতে টিকটিকি রয়েছে, জেনে নিন কামড়ালেই আগে কী কী করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলের বাড়িতেই কম বেশি টিকটিকি দেখতে পাওয়া যায়। রান্না ঘর থেকে স্নানের ঘর সব জায়গাতেই এদের অগাধ বিচরণ। বাড়ি যেখানেই যাবেন টিক টিক শব্দ কানে আসবে। এই প্রাণীটি বিশেষ করে ঘরের লাইটের নিচের স্থানে থাকতে পছন্দ করে। টিকটিকি বাড়িতে থাকলে রান্না ঘরের সমস্ত খাবার ভাল করে চাপা দিয়ে রাখতে হয়। যদি ভুল করেও কোনও খাবারে এই প্রাণী মুখ দিয়ে দেয় তা বিষক্রিয়া হয় যায়। তবে বাড়িতে থাকলেও টিকটিকি খুব একটা কাউকে কামড় দেয় না। তবে যদি কখনও কামড়ায় কী করবেন? টিকটিকি কামড়ালে ভয় পাওয়ার কোনও দরকার নেই। সেই সময় সবার আগে কী করবেন জেনে নিন।

১) প্রথমেই যেখানে টিকটিকি কামড়েছে, সেখানে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। ধোঁয়ার সময় অবশ্যই অ্যান্টিসেপ্টিক সাবান বা ডেটল ব্যবহার করবেন।

২) তার পর যেখানে কামড়েছে সেখানে অ্যান্টিসেপ্টিক মলম ভাল করে লাগিয়ে নেবেন। তবে হাত একদম পরিষ্কার করে নিয়ে লাগাবেন।

৩) ক্ষত জায়গাটি যদি খুব ব্যথা-যন্ত্রণা করে অথবা ফুলে যায়, তাহলেসেখানে ভাল করেব বরফের সেঁক দিন। বরফ জ্বালা ভাবটা কমাবে।

৪) তার পর কিছু দিন খেয়াল রাখতে হবে সেখানে কোনও ভাবে সংক্রমণ হচ্ছে কি না। যদি ফুলে যায়, জ্বালা করে তা হলে বুঝতে হবে সংক্রমণ খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন যদি হয় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

টিকটিকির কামড়ে কী কী ক্ষতি হতে পারে জেনে নিন

১) টিকটিকির কামড়ে সবার প্রথমেই জ্বর আসতে পারে। যদি সংক্রমণ ছড়িয়ে পরে তাহলেই জ্বর হয়। তবে চিকিৎসকের কথা মতো ওষুধ খেলে তা কমেও যাবে।

২) ক্ষতস্থানে চুলকানি, জ্বালা হতে পারে। কখনও কখনও শ্বাসকষ্ট বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে।

৩) টিকটিকি কামড়ালে মাথাঘোরা, বমি বমি ভাব হয়।

তবে সমস্যা যত বড় বা ছোটই হোক না কেন, দ্রুত চিকিৎসকদের দেখিয়ে নেওয়াই উচিত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল