দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্য কাঁপাবে কালবৈশাখী, সঙ্গে চলবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: পূর্ব – পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ রয়েছে । এটি ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয়। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।দক্ষিণবঙ্গে শুক্রবার সাত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার বইবার সম্ভাবনা বেশি থাকবে।শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন ।তিনি বলেন,শনিবার দক্ষিণবঙ্গর সব জেলাতে কালবৈশাখী মত পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ঝড় বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড় ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

রবিবার দক্ষিণবঙ্গের(South Bengal) সাত থেকে আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, পুরুলিয়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান ,বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়াতে সম্ভাবনা বেশি। সোম এবং মঙ্গলবার কলকাতা (Kolkata)সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। আগামী ৭ দিনে তাপমাত্রার কোন বড়সড়ো পরিবর্তন নেই। উত্তরবঙ্গের আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বেশ কিছু জেলায় শনিও রবিবার দমকা ঝড়ো বাতাস প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার হতে পারে।

শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের(North Bengal) বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।সোম মঙ্গলবার দুদিনে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা‌। তবে ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বড়সড়ো কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ