দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বাংলায় ইতিহাস সৃষ্টি হয়েছে। চলতি নির্বাচনে প্রথম দফায় ৯১ শতাংশের বেশি ভোট পড়েছে। যা স্বাধীনতার পর প্রথম বলছে খোদ নির্বাচন কমিশন। তবে শুধুই বাংলা নয়, তামিলনাড়ুতে রেকর্ড ভোট পড়েছে আজ, বৃহস্পতিবারের নির্বাচনে। দক্ষিণের এই রাজ্যে রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়েছে। যা ইতিহাস। বাংলায় প্রথম দফায় ১৫২ আসনে ও তামিলনাড়ুর ২৩৪ আসনে একদফাতেই ভোটগ্রহণ হয়েছে। বুথে বুথে ভিড় দেখা গিয়েছে আমজনতার।

আরও পডুন: ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

ভোটপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর সর্বাধিক ভোট পড়েছে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে। সমস্ত ভোটারদের ধন্যবাদ জানাচ্ছে নির্বাচন কমিশন। এসআইআরের পর নতুন ভোটার লিস্ট অনুযায়ী দুই রাজ্যে ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও বাকি আরও এক দফা। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি ভোট পড়েছে চেন্নাইতে। প্রায় ৮৩.০৯ শতাংশ। অন্যদিকে মাদুরাইতে ৮০.১৫ শতাংশ, কোয়েম্বাটুরে ৮৪.৪০ শতাংশ এবং তিরুচিরাপল্লি জেলায় ৮৫.০৪ শতাংশ ভোট পড়েছে। যা সর্বোচ্চ। সালেমের এডাপ্পাদি বিধানসভায় ৯১.৬১ শতাংশ ভোট পড়েছে।

তামিলনাড়ুতেও মোটের উপর নির্বিঘ্নে ভোট পড়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির চিত্র ধরা পড়েছে। ভোটের সময়সীমা বৃদ্ধির জন্য সকালেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন টিভিকে প্রধান তথা অভিনেতা বিজয়। তামিলনাড়ুর একাধিক জায়গায় মোবাইল ফোন নিয়ে ভোট দিতে দেখা গিয়েছে ভোটারকে। সোশ্যাল মিডিয়াতে কাকে ভোট দিচ্ছেন সেই ভিডিও রেকর্ড করেছেন ভোটাররা।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ