দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।ভোট শেষে খোশমেজাজে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী।সারাদিন ভোট যুদ্ধের শেষে খোশমেজাজে তৃণমূল প্রার্থী পবিত্র কর(TMC Candidate Pabitra Kar)। বারে বারেই বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনের দিন রাস্তায় নেমে ধৈর্য্য হারিয়েছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।সেই জায়গায় নিজের ওয়ার রুম থেকেই কার্যত সকাল থেকে ভোট পরিচালনা করেন পবিত্র।বিকালে নন্দীগ্রামের সাউদখালির ৭০ ও ৭১ নম্বর বুথে তৃণমূল পোলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছিল না অভিযোগ পেয়ে বুথে যান পবিত্র কর। পুলিং এজেন্ট কে সেখানে ফের বসিয়ে দিয়ে আসেন।

এই দুই বুথে গন্ডগোল হবে তিনি জানতেন এমনটাই দাবি করেন পবিত্র কর। শুভেন্দু অধিকারীর অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে ভোট শেষে দাবি পবিত্র করের। তিনি আরও দাবি করেন সব বুথে তৃণমূল এজেন্ট দিতে পেরেছে। বিজেপি সব বুথে নন্দীগ্রামের(Nandigarm) এজেন্ট দিতে পারেনি। নন্দীগ্রামের সব বুথ পবিত্র কর ভালোভাবে চেনেন বলে দাবি করে জানান ,যেদিন তিনি নমিনেশন জমা দিয়েছেন সেদিনই তার জয় নিশ্চিত হয়ে গেছিল।জয়ের ব্যবধান নিয়ে তিনি চিন্তিত ছিলেন।

বৃহস্পতিবার ভোট শেষে সেই জয়ের ব্যবধান যে বৃহৎ হবে তাতে তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন। অপরদিকে, শুভেন্দু অধিকারী দাবি করেন তার মাথা হচ্ছে একটি ডাইরি। কোন বুথে কি হতে পারে তা তিনি আগাম জানতেন এবং তার বদলা তিনি ২০২৬ – এ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রথম দফায় নিয়ে নিয়েছেন।বৃহস্পতিবার দিনভর বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এক বুথ থেকে আরেক বুথে ছুটে বেড়িয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ