দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: ভোটের শেষ বেলায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ছবি। ইভিএম বোঝাই গাড়ি আটকে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। এই আবহে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে আচমকাই শালতোড়ার তিলুড়ির কাছে একটি বোলেরো গাড়িতে বেশ কিছু ইভিএম দেখতে পেয়ে গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। সামাজিক মাধ্যমে থেকে গোটা ঘটনার ভিডিও শেয়ার করেন তিনি। গাড়িতে ইভিএম ছাড়াও তৃণমূলের বেশ কিছু পতাকা ছিল বলে দাবি বিজেপি প্রার্থীর। তাঁর দাবি, তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বুথে ভোট হওয়া ইভিএম বদল করে রিসিভিং সেন্টারে জমা করার উদ্দেশেই ওই গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল।

এরপর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন অবজারভার সহ নির্বাচনী আধিকারিক ও বিষ্ণুপুরের সাংসদ। অবজারভারের দাবি,  ওই ইভিএমগুলিতে কোনও ভোট নেওয়া হয়নি। রিজার্ভে থাকা ইভিএম গুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই গোটা ঘটনার তদন্ত করে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন অবজারভার।

এদিন সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণ ভোট দেখেছে বাংলা। দুপুর গড়াতেই ধীরে ধীরে বদলাতে শুরু করে ছবিটা। অশান্তির আশঙ্কায় আগেই বাহিনীকে সতর্ক করে কমিশন। মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম– বিকেল ৪টের পর এই তিন জেলায় অশান্তির আশঙ্কা নজর রাখছিল কমিশন। আশঙ্কা কার্যত সত্যি করেই খয়রাশোলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় প্রথম দফার শেষলগ্নে।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ