সনাতনী দেখেই জমি-বাড়ি বিক্রি করুন, সৌমিত্র খাঁর বিতর্কিত মন্তব্যে কটাক্ষ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : পহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। এই একই দাবিতে বাঁকুড়ার জেলাশাসক দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি (bjp)। সেখান থেকেই সৌমিত্র খাঁ-র ( soumitra khan) মন্তব্যে শুরু নয়া বিতর্ক। বিজেপি সাংসদ বলেছেন, সনাতনী ছাড়া কাউকে জমি-বাড়ি বিক্রি করতে না। আবার বাড়ি ভাড়া দিলেও দেখে নিতে হবে ভাড়াটে সনাতনী কিনা।

সাংসদের এই মন্তব্যের জেরেই সৃষ্টি হয়েছে বিতর্ক। এই ঘটনায় সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস (tmc)। ঘাসফুল শিবিরের অভিযোগ, এই ধরনের মন্তব্য করে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি (bjp)। তৃণমূলের কটাক্ষেপ পরেও নিজেদের জায়গা থেকে সরতে নারাজ বিজেপি সাংসদ।

সোমবার রাজ্যের সবন জেলাশাসকের অফিসের সামনে কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি (bjp)। বাঁকুড়া জেলাশাসকের অফিসের সামনে সৌমিত্র খাঁ সনাতনীদের নিয়ে মন্তব্য করেছেন। তাঁর কথায় রাজ্যের পরিস্থিতি বুঝতে চাইলে সনাতনী ছাড়া কাউকে জমি বাড়ি বিক্রি করতে নিষেধ করেছেন। বাড়ি বানালেও ভবিষ্যতে সেই বাড়ির দখল নেবে রোহিঙ্গারা। তাই সনাতনীদের জমি-বাড়ি বিক্রি করুন।

বিজেপি (bjp) সাংসদের বক্তব্যের কড়া সমালোচনায় সরব রাজ্যের শাসকদল। বড়জোড়ার তৃণমূল বিধায়ক জানিয়েছেন, ভারত গণতান্ত্রিক দেশ। সেখানে একজন জনপ্রতিনিধির হিসেবে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য কখনই মেনে নেওয়া যায়না। দেশের ঐতিহ্য মেনে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি সম্মান জানিয়ে বক্তব্য পেশ করা উচিৎ সাংসদের। এই কথার উত্তরে সৌমিত্র খাঁ জানিয়েছেন, কেউ সনাতনীদের ঘর ছাড়া করতে চাইলে এই ধরনের মন্তব্য করা স্বাভাবিক।

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ