নববারাকপুরে ৫২ কোটির জলপ্রকল্প’র শিলান্যাস করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : নববারাকপুরের উন্নয়নের মুকুটে নবতম নতুন পালক ৫২ কোটির জলপ্রকল্প’র। শহরে প্রতিটি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থার আরও উন্নতিসাধনে প্রতিস্থাপন করা হবে ২ টি ভূগর্ভস্থ রিজার্ভার ও ৩ টি নতুন ওভারহেড ট্যাঙ্ক। সোমবার দুপুরে নববারাকপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডের পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)।

পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ঐকান্তিক উদ্যোগে ৫২ কোটি ব্যয়ে নির্মিত হবে অত্যাধুনিক দুটি ভূগর্ভস্থ রিজার্ভার এবং তিনটি ওভারহেড ট্যাঙ্ক(overhead Trank)। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার বড়ো বাবু দেব প্রসাদ রাহা,থানার আইসি সুমিত কুমার বৈদ্য, কেএমডির সুপার রাহুল বসু, কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল সরকার, স্থানীয় পুর প্রতিনিধি নিখিল মালো,মিহির দে সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি গন ও পুরসভার ইঞ্জিনিয়ার ও সহকারী বাস্তুকার। মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের জল পাওয়া অধিকার। সেই অধিকারকে কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ সালের মধ্যে নব ব্যারাকপুর এলাকায় প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে যাবে। ছোট পুরসভার নব ব্যারাকপুর পুরসভা। কিন্তু সবাইকে নিয়ে এই পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলাররা যেভাবে একসঙ্গে কাজ করেন তাতে অনেক বড় কাজ সুন্দরভাবে রূপ নেয়।  চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী যে জল প্রকল্পের উদ্বোধন করেছেন তারও কাজ এই বছরের মধ্যে শেষ হবে। নব ব্যারাকপুর এলাকায় পানীয় জল তার কোন অভাব আর থাকবে না। তার অনেক কাছে এগিয়ে যাবে পৌরসভা।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের