তরমুজ খেয়ে বীজ ফেলে দিচ্ছেন, চুলের যত্নে ব্যবহার করুন এভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন গরম কাল। এই সময় বাজারে অনেক তরমুজ দেখা যায়। অতিরিক্ত গরমে শরীরে জলের ঘাটতি মেটাতে একমাত্রই ভরসা এই ফল। তবে তরমুজ তো খাচ্ছেন বীজগুলি ফেলে দিচ্ছেন? কিন্তু আমরা অনেকেই জানি না তরমুজের মতো তার বীজেও অনেক উপকার রয়েছে। তবে বিষয়টি হচ্ছে, এই ফলের বীজ চুলের জন্য ভীষণ খুবই উপকারি।

এই ফলের বীজ রয়েছে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি। যা আপনার চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্যের জন্য দারুণ কাজ করবে। তাই আজ থেকেই চুলের যত্নে ব্যবহার করুন তরমুজ বীজের তৈরি তেল।

জেনে নিন এই তরমুজ দিয়ে বানানো তেলে কী কী উপকারিতা রয়েছে

১) চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তরমুজ বীজের তেল। চুলের রুক্ষতাকে দূরে রেখে  নরম করে তোলে। দূর করে ফ্রিজিনেস।

২) তরমুজের বীজের তেল ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। এই তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যার কারণে চুল পড়া রোধ করে। শুধু তা-ই নয়, স্ক্যাল্পেও পুষ্টি জোগায় তরমুজের বীজের তেল।

৩) তরমুজের বীজে চুলে প্রাকৃতিক জেল্লা ফিরে আসে। এই বীজের তেল ব্যবহার করলে চুল সুন্দর এবং বাউন্সি হয়ে ওঠে। তার পাশাপাশি মাথা অনেক হালকা হয়ে যাবে। এই তেল ব্যবহার করলে বুঝতেই পারবেন না মাথায় তেল রয়েছে।

কীভাবে বানাবেন তরমুজের বীজের তেল, দেখে নিন

তরমুজ ফল থেকে সব বীজ ছাড়িয়ে আলাদা করে নিন। সেই বীজগুলি ধুয়ে জল ঝরিয়ে নিন। তার পর রোদে শুকিয়ে নিন ভাল করে। এবার ওই বীজগুলি পেস্ট করে তেল ছেঁকে বের করে নিন। তৈরি তরমুজের বীজের তেল। এই এসেনশিয়াল অয়েল হেয়ার মাস্ক বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

আরেকটি ভাবে ব্যবহার করতে পারে, তরমুজের বীজগুলি নারকেল তেলের সঙ্গে ফুটিয়েও নিতে পারেন। এই তেল শ্যাম্পুর ঠিক ৩০ মিনিট আগে চুল ও স্ক্যাল্পে মাখুন। তার পর ভাল করে শ্যাম্পু করে ধুয়ে নিন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল