পাকিস্তানে ভারতীয় সেনার প্রত্যাঘাতকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় শেষ পর্যন্ত প্রত্যাঘাত  করল ভারতীয় সেনা। গতকাল মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের কমপক্ষে ৯টি জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে ওই অভিযান চালানো হয়েছে। ভারতের ওই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র হামলা সম্পর্কে শুনেছি। জানতাম ভারত বদলা নেবে।  দুই দেশের মধ্যে অতীতের সম্পর্ক দেখেই অনুমান করতে পেরেছিলাম কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে  লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’

সেনা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কোটলি, ভাওয়ালপুর এবং মুজফফরাবাদের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে ভাওয়ালপুরের ঘাঁটিতে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সইদ উপস্থিত ছিলেন।  ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলছিল, সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও পাকিস্তানি সেনা কাঠামোকে নিশানা বানানো হয়নি। পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাহত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত। ব্রহ্মোস ক্রুজ মিসাইল ভারতীয় সীমান্ত পার থেকে প্রায় দেড়শ কিলোমিটার ভিতরে ঢুকে লস্কর-ই-তৈয়বা এবং জয়েশ-ই-মহম্মদের ঘাঁটিকে  গুঁড়িয়ে দেয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধ্বংসের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।  ভারতের ক্ষেপণাস্ত্র হানার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবার বেশ কয়েক জায়গায় পাক সেনা গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে ইতিমধ্যেই মার্কিন বিদেশ সচিব তথা ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও’র সঙ্গে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যদিও দুজনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ