নদিয়ায় ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া ক্যাফেতে তল্লাশি ইডির, দোকান মালিক আটক

Share:

নিজস্ব প্রতিনিধি,গেঁদে: আবারও বুধবার নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গেঁদে দক্ষিণপাড়া মোড় সংলগ্ন একটি সাইবার ক্যাফেতে ইডির(ED) হানা। কিছুদিন আগে ঠিক এই ভাবেই গেঁদের উত্তরপাড়ায় হানা দিয়েছিল ইডি। পাসপোর্ট জালিয়াতি কান্ডে আবার ইডির হানা। তারা ভারত- বাংলাদেশ সীমান্তের গেঁদে দক্ষিণপাড়ায় একটি সাইবার ক্যাফেতে(Cyber Cafe)Nadia  দোকান মালিক পিনাকী মজুমদারের কাছে হানা দেয়। গোপন সূত্রে জানা যায়, এই ক্যাফেতে স্কুল কলেজের ফর্ম ফিলাপ, ইলেকট্রিক বিল কাস্ট সার্টিফিকেট ও অনলাইনে পাসপোর্ট সহ একাধিক কাজকর্ম হয়। ইডি আধিকারিকরা সাইবার ক্যাফের কম্পিউটার ল্যাপটপ খতিয়ে দেখার পাশাপাশি টাকা লেনদেনের ব্যাপারগুলো খতিয়ে দেখেন।

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে দোকান মালিক জড়িত কিনা তা তদন্ত করে দেখতেই এই অভিযান। এদিন চার জন ইডি আধিকারিক সহ চারটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী সমেত হাজির হন ইডি আধিকারিকরা। তারা বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেন। পাসপোর্ট জালিয়াতির সঙ্গে তার সূত্র আছে কিনা তাও খতিয়ে দেখেন ইডি আধিকারিকেরা। টানা ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে সঙ্গে করে নিয়ে যান ইডি আধিকারিকরা।

ওই দোকানটি থেকে অনেক প্রমাণপত্র তার বাজেয়াপ্ত করে। পাসপোর্ট জালিয়াতি কান্ডে একের পর এক জায়গায় হানা দিচ্ছে ইডি। কাউকে হেফাজতে নিয়ে কাউকে জিজ্ঞাসা করার জন্য আটক করে চলছে পাসপোর্ট জালিয়াতি কান্ডের রহস্য ভেদ করার প্রক্রিয়া।মূলত যেসব জায়গায় সাইবার ক্যাফে আছে এবং যেখানে নানা ধরনের সরকারি প্রমাণপত্রের প্রিন্ট হয় সেসব জায়গাতে হানা দিচ্ছে ইডি। এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বারাসাত থেকে গ্রেফতার হয়েছে একাধিক জন।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা