ভয়ঙ্কর ঘটনা, নদিয়া থেকে গ্রেফতার ভারতীয় দালাল-সহ ১৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বর্তমানে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে উত্তপ্ত গোটা দেশ। পহেলগাঁও হামলার পর ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালানো হয়। এই পরিবেশের মধ্যেই শুক্রবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য ১৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করল নদিয়া পুলিশ। এই ১৬ জনের সঙ্গে একটি ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, বাংলাদেশিদের বেআইনিভাবে ভারত প্রবেশে এই দালালই সাহায্য করেছিল। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানা এলাকায়। সেখান থেকেই এই অপরাধীদের গ্রেফতার করা হয়।

বেশ কিছু দিন থেকেই নানা রকম ভাবে বাংলাদেশিরা ভারতে বিনা অনুমতিতে প্রবেশ করছে। আগের তুলনায় এখন অনেক পরিমাণে বেড়ে গিয়েছে এই সমস্যা। বিএসএফের পক্ষ থেকে এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সীমান্ত অঞ্চলগুলি। এত নিরাপত্তার মাঝেও ভারতীয় কিছু দালালদের হাত ধরে বাংলাদেশিরা প্রবেশ করছে। গত কয়েকদিন আগে বেশ কিছুজনকে গ্রেফতার করেছে নদিয়া পুলিশ। এবার আবার একই ঘটনা দেখা গেল। নদিয়া পুলিশের জালে ধরা পড়ল ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী।

ধৃত ১৬ জন বাংলাদেশির নাম, শাহজাহান শেখ, শেখ শুকুর, কুলসুম শেখ, আফরোজা বিবি,মোমিন শেখ, রুকসোনা সেখ, ফিরোজ মোল্লা, শাহিনুর মোল্লা, আল মামুন মোল্লা, রুপা মোল্লা, বাহারুন্নিসা সেখ, সকিনা ফকির, হাওয়া ফকির, আমিনুল শেখ, হাসনেরিয়া শেখ, এবং পারভিন শেখ। ধৃতরা বাংলাদেশের যশোর, নড়াইল, জেলার বাসিন্দা। এদের মধ্যে সাতজন নাবালক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে, ধৃত ভারতীয় দালালের নাম রাম উদাগার কামাত, বাড়ি বিহারের মধুবনী জেলার খুতানোয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উত্তর ২৪ পরগনা জেলা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের পশ্চিম অংশে চলে যায় বেশ কিছু মাস আগে। এরপর তারা দত্তফুলিয়া এলাকায় চলে আসে, গতকাল তারা অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে। সেই সময়ই ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা