বৃহন্নলা সেজে ভিক্ষা , দিল্লি থেকে গ্রেফতার তিন বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিবেদন, নয়া দিল্লি: ভারত-পাকিস্তান সংঘাত এখন সমগ্র বিশ্বে একমাত্র চর্চিত বিষয়বস্তু। পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ভারত। সারা বিশ্বের কাছে এই মুহূর্তে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছে শরিফের দেশ। পাকিস্তানের ব্যথায় সমব্যথী বাংলাদেশ। প্রাণ কাঁদছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধে ভারতের ইতিবাচক কোনও পোস্টে এসে নেতিবাচক মন্তব্য করে যাচ্ছে বাংলাদেশিরা।

ভারত যেন তাদের একমাত্র শত্রু। তারপরেও সেই অবৈধভাবে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। শুক্রবার দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তিন জন অবৈধ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনাক্তকরণ এড়াতে তারা বৃহন্নলার সাজ নিয়েছিল।

ওই আধিকারিক জানিয়েছেন, দিল্লির আজাদপুর নিউ সবজি মান্ডির কাছে এই তিন জনকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল ৮ মে অনুপ্রবেশকারী হটাও লক্ষ্যে অভিযান শুরু করে। সেখানেই এই তিন বাংলাদেশি পুলিশের জালে আসে। এরা সকলেই পুরুষ। তিনজনেরই বাড়ি বাংলাদেশে। নিজেদের পরিচয় লুকোতে বৃহন্নলার ছদ্মবেশে থাকত তারা। সন্দেহ এড়াতে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষাও করত।

পুলিশি অভিযানে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একটি মোবাইলে ভারতে ব্যান হওয়া একটি অ্যাপ ছিল যার মাধ্যমে তারা বাংলাদেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করত।

তিন অনুপ্রবেশকারীর নাম মহম্মদ মাকসুদা (৪০), আবদুল হাকিম (৩৩) এবং ফায়েম পায়েল (২১)। এরা ঢাকা, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এদেশে এসেছেন।

পুলিশি জিজ্ঞাসাবাদের সময় অনুপ্রবেশকারীরা জানিয়েছে তারা এজেন্টদের সহায়তায় সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ট্রেনে করে তারা দিল্লিতে আসে। তারা স্বীকার করেছে যে বৃহন্নলা সেজে মানুষকে প্রতারণা করত তারা।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন