শান্তিপুরে BSF জওয়ানের বাড়িতে হুমকি চিঠি, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ভারত – পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে এবার এক BSF জওয়ানের বাড়িতে হুমকি চিঠি। আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে(Shantipur)। সূত্রের খবর, শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ নামে এক BSF জওয়ানের বাড়ির উঠানে সকালবেলা ঝাড় দিতে গিয়ে একটি হুমকি চিঠি দেখতে পান তার স্ত্রী। বিশ্বজিৎ নাগ নামের ওই BSF জওয়ান বর্তমানে ত্রিপুরায় কর্মরত। ওই BSF জওয়ানের স্ত্রীর অভিযোগ, ওই হুমকি চিঠিতে বাংলায় লেখা ছিল ‘পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায়(Tripura) বাংলাদেশিদের আটকেছে, বাড়িতে একা আছো। ‘আর এই চিঠি দেখার পরই স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ওই BSF জওয়ানের স্ত্রী।

ওই BSF জাওয়ানের বাবা – মা বর্তমানে চিকিৎসা করাতে গুজরাতে রয়েছেন। ফলে বাড়িতে ছোট সন্তানদের নিয়ে এক থাকায় এই হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত ওই BSF জওয়ানের স্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ। যদিও ঘটনায় সুর ছড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি(BJP)। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পর বাড়িতে পুলিশ অফিসাররা আসেন। তারা এই ঘটনা তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। চিঠির সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। ওই এলাকায় আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে পরিবারের পক্ষ থেকে বিএসএফ(BSF) জওয়ান বিশ্বজিৎ নাগের(Biswajit Nag) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কৃষ্ণনগর আই বি দপ্তর থেকেও এই চিঠির ব্যাপারে পরিবারের সঙ্গে ফোন করে খোঁজখবর নেওয়া হয়েছে। তোমার ভারত পাকিস্তান উত্তেজনা পরিস্থিতিতে জওয়ানের বাড়ির উঠোনে এই চিঠি পাওয়াকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই এলাকার মানুষজন অবিলম্বে যে এই কাণ্ড ঘটিয়েছে তার গ্রেফতারি দাবি করেছে। পুলিশ ওই চিঠিটি পুরুষ নাকি নারী লিখেছে তা যাচাই করতে এক্সপার্ট এর কাছে এর কপি পাঠিয়েছে। কেউ আতঙ্ক ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কান্ড ঘটিছেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা