চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যন্ত্রণা-সহ একাধিক ক্ষেত্রে উপশম পেতে কার্যকরী রসুন, জানেন কী?

নিজস্ব প্রতিনিধি : যেকোনও ব্যথা-বেদনা, সর্দিকাশিতে অব্যর্থ ওযুধ রসুন। ব্যথা থেকে মুক্তি বা চুল ঝরা থেকে মুক্তি পেতে রসুনের মতো গুরুত্বপূর্ণ কিছু নেই। রসুনের তেলের যে কত গুণ সকলেরই জানা। রসুনের তীব্র, ঝাঁঝালো গন্ধের জন্য অনেকে রসুন খেতে পারে না। কিন্তু রান্নায় দিলে গন্ধ অনেকটাই কমে যায়। তাই কেউ কেউ অল্প তেলে রসুন ভেজে খান শরীরের ব্যথা-বেদনা উপশমে।

আয়ুর্বেদশাস্ত্র জানিয়েছে, রসুন তেলে পড়লেই তার ভেষজ আসল গুন নষ্ট হয়ে যায়। কাঁচা রসুন খেলে শরীরে অনেক উন্নতি হয়। তবে গন্ধ যদি সমস্যায় ফেলে সেই ক্ষেত্রে খোসা সহ রসুন শুকনো তাওয়াতে সেঁকে নিয়ে খাওয়া যেতে পারে। এরফলে কাঁচা গন্ধও চলে যায়, আবার গুনও বজায় থাকে। তবে কাঁচা রসুন খাওয়ার পর দাঁত মেজে নিলে মুখে আর গন্ধ থাকে না। আবার পুদিনা পাতাও চিবিয়ে খেলে রসুনের উগ্র গন্ধ চলে যায়।

ভিনিগার বা লেবুর রসে রসুনের কোয়া ভিজিয়ে রাখলেও তার গন্ধ অনেকটাই কমে যায়। সেটাও খেলে আলাদা স্বাদ পাওয়া যায়। আবার রসুনের গুনও বজায় থাকে। মুখে গন্ধ না থাকলে রসুন খেলে সমস্যা হয় না। গন্ধের জন্যই অনেকে রসুন খেতে চান না।

কাঁচা রসুন বা রসুনের তেল নিয়মিত ব্যবহারে কী লাভ হবে? রসুনের মধ্যে এমন কিছু উপাদান উপস্থিত, সেগুলো রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সারা শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন। রোগ প্রতিরোধ করতে এই উপাদানের খুব গুরুত্বপূর্ণ। সাধারণ ঠান্ডা লাগা, সংক্রমণজনিত সর্দিকাশি নিয়ন্ত্রণ করতে রসুন খুব উপকারী হিসেবে কাজ করে। পাশাপাশি ব্যথা-বেদনার সমস্যা সামাধান করতে সাহায্য করে। বয়সজনিত ব্যথাবেদনা বা আর্থ্রাইটিসের ব্যথায় আরাম মেলে। গাঁটের ব্যাথায় অনেককে পেনকিলার খেতে হয়। এক কোয়া রসুন চিবিয়ে খেলে লাগবে না পেন কিলার।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ